রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

প্রতিপক্ষের মাঠে পয়েন্ট হারাল বার্সা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৮৫ বার

ফের হতাশায় ডুবল চ্যাম্পিয়ন বার্সেলোনা। লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমালোর গোল্ডেন সুযোগ পেয়েও ব্যর্থ হলো জাভি হার্নান্দেজের শিষ্যরা। অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে ড্র করে ২ পয়েন্ট হারালো বার্সা। করতে পারেনি গোলও।
শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল রিয়াল। স্বাগতিকদের মাঠে পয়েন্ট হারনোর ফলে লাফিয়ে বাড়তে থাকা পয়েন্টের গতি কিছুটা থমকে গিয়েছিল রিয়ালের। যে কারণে বার্সার জন্য সুযোগ হয়েছিল ব্যবধান কমানোর। মাঠে নামার আগে তেমনটিই আশা করছিলেন বার্সার খেলোয়াড় ও সমর্থকরা।
একই সঙ্গে জিরোনাকে টপকে সেরা দুইয়ে ওঠার সুযোগও হাতছাড়া করেছে বার্সা। বর্তমানে শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট ২৭ ম্যাচে ৬৬। আর দুইয়ে থাকা জিরোনার পয়েন্ট নিয়ে ৫৯। তাদের থেকে এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে বার্সা। ফলে যদি এই ম্যাচটি জিততে পারত বার্সা, তাহলে জিরোনাকে এক পয়েন্ট পেছনে সেরা দুইয়ে ওঠতে পারত হার্নান্দেজের দল।
রোববার অ্যাথলেটিকোর মাঠে খেলতে যায় বার্সা। স্বাগতিকদের বিপক্ষে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণ, গোল অ্যাটেম্পট ও লক্ষ্যে শট নেওয়ার দিক থেকে এগিয়ে থাকতে পারেনি কাতালনের ক্লাবটি। অবশেষে গোলশূন্য হতাশার ড্র নিয়েই মাঠ ছেড়েছে তারা।
ম্যাচ তো জিততে পারেই নি, তার ওপর বড় দুটি দুঃসংবাদও পেয়েছে বার্সা। প্রথমার্ধের খেলায় ইনজুরিতে পড়ে মাঠ থেকে ছিটকে গেছেন মিডফিল্ডার ফ্র্যাংকি ডি জং ও পেদ্রি। কাঁদতে কাঁদতে স্টেচারে করে মাঠ ছাড়েন পেদ্রি। ২০২০-২১ মৌসুমের পর এর মধ্যে মোট ৯ বার পায়ের টিস্যুর ইনজুরিতে পড়েন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories