বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

রাজধানীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৭০ বার

রাজধানীর পল্লবী এলাকা থেকে মাহফুজা মোতালেব নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করা হয়েছে বলে ওই নারীর পরিবার দাবি করছে। এ ঘটনায় মাহফুজার স্বামীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।
রোববার সন্ধ্যায় ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পল্লবী থানার ওসি অপূর্ব হাসান ঢাকা মেইলকে বলেন, মাহফুজাকে হত্যা করা হয়েছে কি না এটা এখনো স্পষ্ট না। তবে তার আত্মহত্যার কিছু চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। গতকাল পরিবার বাদী হয়ে একটি মামলা করেছে।
নিহতের পরিবারের দাবি, তিন মাস আগে আমিনুলের সঙ্গে বিয়ে হয় মাহফুজার। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য আমিনুল চাপ দেন। না আনায় প্রায়ই নির্যাতন করতেন। সবশেষ মায়ের এফডিয়ারের ৭ লাখ টাকা আনার জন্য চাপ দিতে থাকেন আমিনুল।
এ ব্যাপারে ওসি বলেন, নিহতের মায়ের এফডিআরের টাকা নিয়ে তার স্বামীর সঙ্গে ঝামেলার বিষয়টির সত্যতা পাওয়া যায়নি।
ভুক্তভোগীর পরিবার জানান, সন্ধ্যায় ফোন দিয়ে আমিনুল তাদের জানান মাহফুজা অসুস্থ। এরপর তারা গিয়ে দেখতে পান মাহফুজার মরদেহ। গলায় ফাঁসির দাগ। তাদের বলা হয় আত্মহত্যা করেছেন মাহফুজা। তবে এই কথা মানতে নারাজ মাহফুজার পরিবার। তারা বলছেন, আত্মহত্যা করার মতো মেয়ে নয় মাহফুজা।
হত্যার বিষয়টি অস্বীকার করেছেন আমিনুল। তার দাবি, মাহফুজা আত্মহত্যা করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories