রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

লায়নের ঘূর্ণিতে কুপোকাত নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৮৩ বার

নিউজিল্যান্ডের মাঠ মানেই যেন পেসারদের দাপট। কিন্তু সেই সবুজ উইকেটেই স্পিন ধরিয়ে তাক লাগিয়ে দেন ন্যাথান লায়ন। ডানহাতি এই স্পিনারের ঘূর্ণিতে কুপোকাত হয়ে অস্ট্রেলিয়ার কাছে ১৭২ রানের বড় ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড।
তৃতীয় দিন শেষে অবশ্য লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল স্বাগতিকরা। বেসিন রিজার্ভে চতুর্থ দিনের খেলা শুরু করে ৩ উইকেটে ১১১ রান নিয়ে। কিন্তু লায়নের স্পিনে এক সেশনও টিকতে পারেনি। ৩৬৯ রানের লক্ষ্যে নেমে গুটিয়ে যায় ১৯২ রানে।
৬৫ রান খরচে একাই ৬ উইকেট শিকার করেন লায়ন। আগের ইনিংস মিলিয়ে ম্যাচে পঞ্চমবারের মতো ১০ উইকেটের দেখা পেলেন এই স্পিনার। শুধু তা-নয়, ১৮ বছরে নিউজিল্যান্ডের মাটিতে কোনো স্পিনারের ১০ উইকেট পাওয়ার নজির এটাই প্রথম।
নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন রাচিন রবীন্দ্র। এছাড়া দলের শেষ ব্যাটার হিসেবে আউট হওয়া ড্যারিল মিচেল করেন ৩৮ রান। প্রথম ইনিংসে চাপের মুখে দারুণ এক সেঞ্চুরি করায় ম্যাচ সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories