রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বেলিংহ্যামের লাল কার্ড নিয়ে যা বললেন রিয়াল কোচ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৭০ বার

রিয়াল মাদ্রিদ-ভ্যালেন্সিয়া ম্যাচে এভাবে শিরোনাম দেয় স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। দুই গোলে পিছিয়ে থাকার পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় রিয়াল মাদ্রিদ। শেষ মুহূর্তে জয়সূচক গোলও পেয়ে যায় তারা। কিন্তু জুড বেলিংহ্যামের সেই গোল আমলে নেননি রেফারি গিল মানসানো। কেননা এর আগেই ম্যাচের শেষ বাঁশি বাজান তিনি।
আর এর প্রতিবাদ করতে গিয়ে লাল কার্ড দেখেন বেলিংহ্যাম। ব্রাহিম দিয়াসের ক্রস থেকে হেডে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। কিন্তু বল হাওয়ায় থাকাকালীনই ম্যাচের ইতি টানেন রেফারি। তাতেই জন্ম নেয় বিতর্ক।
২-২ গোলের ড্র শেষে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘কী আর বলব। খুব বেশি কিছু বলার নেই। এমন কিছু ঘটেছে, যা নজিরবিহীন। আমার মনে হয় বল যখন ভ্যালেন্সিয়ার দখলে ছিল, তখনই ম্যাচ শেষ করা দরকার ছিল। এরপর বেলিংহামের লাল কার্ডে আমরা বিরক্ত হয়েছি। বেলিংহাম রেফারিকে বলেছেন, এটা (গালিবাচক শব্দ ব্যবহার করে) গোল ছিল। ” সে রেফারিকে অপমান করেনি।
তিনি আরও বলেন, আমরা দেখব আইনে রেফারিরা কী লিখেছেন। খেলোয়াড়রা রাগান্বিত ছিল। আমাদের সবাইকে শান্ত হতে হবে। বুধবার আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ আছে।’
নিজেদের মাঠে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। বিরতির আগ দিয়ে এক গোল শোধ দেন ভিনিসিয়ুস। ৭৬তম মিনিটে ম্যাচে সমতা আনেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। দিনশেষে প্রত্যাবর্তনের আরেকটি সফল গল্প লিখতে পারেনি রিয়াল। ২৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লা লিগায় শীর্ষে আছে তারা। এক ম্যাচ কম খেলে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories