রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলার ঘোষণা বাইডেনের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১০৭ বার

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলা শুরু করবে।
ত্রাণবহরে হামলায় একশরও বেশি ফিলিস্তিনী নিহত হওয়ার একদিন পর শুক্রবার বাইডেন এই ঘোষণা দিয়েছেন।
হোয়াইট হাউসে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের শুরুতে সাংবাদিকদের বাইডেন আরো বলেছেন, আমাদের আরও কিছু করা প্রয়োজন। যুক্তরাষ্ট্র আরও কিছু করবে।
তিনি বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে আমরা জর্ডানসহ আমাদের অন্য বন্ধুদের সাথে মিলিত হবো এবং অতিরিক্ত খাদ্যসহ অন্যান্য ত্রাণ গাজায় ফেলা শুরু করব।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালানোর পর থেকে ভূ-খন্ডটিতে তেল আবিব পাল্টা প্রতিশোধমূলক অভিযান শুরু করে। গাজায় এখন চলছে তীব্র মানবিক সংকট।
এদিকে গাজায় যুদ্ধবিরতির আলোচনাও অব্যাহত রয়েছে। বাইডেন আশা প্রকাশ করে বলেছেন, শিগগিরই পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে গাজায় ছয় সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হবে।
কিন্তু যুদ্ধবিরতির এই আলোচনায় জটিলতা তৈরি হয়েছে বৃহস্পতিবারের ঘটনার কারণে। এই দিন মরিয়া ফিলিস্তিনিরা ত্রাণ বহরের দিকে ছুটে যাওয়ার সময়ে ইসরায়েলি হামলায় একশরও বেশি লোক নিহত হয়।
এদিকে জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে।
গাজায় ক্রমবর্ধমান মানবিক বিপর্যয় সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে।
এই সহায়তা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি।
তিনি বলেছেন, আমরা এখনো ইসরায়েলকে তাদের আত্মরক্ষার স্বার্থে সাহায্য করছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories