রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

জমকালো আয়োজনে বাংলাদেশ জাতীয় দলের নতুন জার্সি উন্মোচন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৮৪ বার

১৬ ফেব্রুয়ারি নতুন স্পন্সর হিসেবে বিসিবির সঙ্গে চুক্তি করে রবি। জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে উন্মোচন করা হলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন জার্সি। যেখানে জার্সিতে নতুন স্পন্সরের নাম রবি।
আগামী ৪ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ। এ সিরিজ থেকেই নতুন জার্সি পরে খেলতে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। এ ছাড়া নারী দল এবং অনূর্ধ্ব দলের জার্সির স্পন্সরও রবি।
বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি অব বসুন্ধরাতে বাংলাদেশ জাতীয় দলের তিন ফরম্যাটের নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নারী ক্রিকেট দলের অন্যতম সেরা তারকা নাহিদা আক্তার, মারুফা আক্তারসহ অনূর্ধ্ব দলের ক্রিকেটারদের উপস্থিতিতে নতুন জার্সি উন্মোচন করা হয়েছে।
দ্বিতীয় দফায় রবির সঙ্গে ২০২৭ সালের জুলাই পর্যন্ত চুক্তি করেছে বিসিবি। এই সময়ে চুক্তি অনুসারে রবি বছরে ৫০ কোটি টাকা প্রদান করবে বিসিবিকে। তবে চুক্তির শর্ত অনুযায়ী, রবির প্রতিদ্বন্দ্বী কোনো টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে পারবেন না ক্রিকেটাররা।
তবে আগেই হয়ে যাওয়া চুক্তিগুলোর ক্ষেত্রে এই নিয়ম শিথিল রেখেছে রবি। অর্থাৎ আগেই হয়ে যাওয়া চুক্তিগুলোর মেয়াদ শেষ হওয়া পর্যন্ত চলবে। সাকিব আল হাসানের সঙ্গে চুক্তি আছে গ্রামীণ ফোনের সঙ্গে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories