বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লী বিদ্যুতের সেবা নিতে গিয়ে গ্রাহকের চরম ভোগান্তির অভিযোগ গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১॥ কাভার্ড ভ্যান জব্দ কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরীর গল্পগ্রন্থ: বেলা শেষে কেউ নেই-এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত নরসিংদীর মাধবদীতে হত্যা-ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৯ দিনের মাথায় ৭ ডাকাত গ্রেফতার অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ

শিশুদের আঁকা ছবি রাঙিয়েছে বর্ণমালার প্রাঙ্গণ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৭৯ বার

বর্ণমালা কমিউনিকেশন লিমিটেড প্রতিবারের মতো এ বছরও ভাষার মাসে ‘বর্ণমালার রঙ’ শিরোনামে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা। তাদের আঁকা মনোমুগ্ধকর ছবি রাঙিয়েছে বর্ণমালার প্রাঙ্গণ। শনিবার বিকেলে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
রাজধানীর বাংলামোটরে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। সভাপতিত্ব এবং স্বাগত বক্তব্য দেন বর্ণমালা কমিউনিকেশন লিমিটেডের চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম আনোয়ার, এফসিএমএ। সঞ্চালনায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুল হক।
অনুষ্ঠানে বর্ণমালার কর্মকর্তা-কর্মচারী, প্রতিযোগী শিশু ও তাদের অভিভাবকসহ অংশ নেন আরও অনেকে। আনুষ্ঠানিকতার শেষ পর্যায়ে বিজয়ী শিশুদের নিয়ে কেক কেটে অনুষ্ঠান সমাপ্ত করেন অধ্যাপক ড. সাদেকা হালিম।
ভাষা আন্দোলনকে কেন্দ্র করে শিশুদের আঁকা মনোমুগ্ধকর এসব ছবির মধ্য থেকে বাছাই করা হয় বিজয়ীদের। বিচারক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রিন্টমেকিং বিভাগের অধ্যাপক মো. নজির হোসেন খান।
গ্রুপ ‘ক’ এর বিজয়ীদের মধ্যে প্রথম হয়েছে আরাত্রিকা বড়াল (দ্বিতীয় শ্রেণি), দ্বিতীয় আরিহা মারিয়াম (প্লে গ্রুপ), তৃতীয় সুমাইরা বিনতে মাহমুদ (প্রথম শ্রেণি)। গ্রুপ ‘খ’ এর বিজয়ীদের মধ্যে প্রথম ইমরুল কায়েস রাফসান (সপ্তম শ্রেণি), দ্বিতীয় সৌভিক সাহা (পঞ্চম শ্রেণি) এবং তৃতীয় শাফিন উদ্দিন আহম্মেদ (ষষ্ঠ শ্রেণি)।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories