রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

অবসর ভেঙ্গে ফেরার প্রসঙ্গে যা বললেন আগুয়েরো

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৭ বার

আর্জেন্টাইন ক্লাব ইন্ডিপেন্ডেন্টের সঙ্গে অনুশীলনের বিষয়টি অস্বীকার করেছেন সার্জিও আগুয়েরো। দেশটির সাবেক এই ফরোয়ার্ড ২০২১ সালের ডিসেম্বরে সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। ওই সময় অসুস্থতার কারণে বার্সেলোনা থেকে ৩৩ বছর বয়সে তিনি ফুটবলকে বিদায় জানান।
এ সম্পর্কে আগুয়েরো বলেন, এটা একেবারেই মিথ্যে কথা। আমি কখনই ইন্ডিপেন্ডেন্টের সঙ্গে অনুশীলন করিনি। কখনো কখনো কিছু বিষয় উদ্ভাবিত হয়। আবারও বলছি কার্ডিওলোজিস্ট করেছেন আমি ভালো আছি। আমার শরীর ভালো আছে এটাই গুরুত্বপূর্ণ। কিন্তু প্রথম বিভাগের দলের সঙ্গে অনুশীলনে ফেরার আগে আমার বেশ কিছু পরীক্ষার প্রয়োজন আছে।’
ম্যানচেস্টার সিটির সর্বকারের সর্বোচ্চ গোলদাতা আগুয়েরো টিনএজ বয়সে ইন্ডিপেন্ডেন্টে ক্যারিয়ার শুরু করেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুয়েরো বলেছেন ইন্ডিপেন্ডেন্টের কোচ কার্লোস তেভেজ যদি তাকে দলে ডাকে তবে তিনি কার্ডিওলোজিস্টের সঙ্গে পরামর্শ করবেন।
এই মন্তব্যের বিপরীতে তেভেজ বলেছেন তার দল যেকোন সময়ই আগুয়েরোকে স্বাগত জানাতে প্রস্তুত। ম্যানচেস্টার সিটি ও আর্জেন্টিনার সাবেক সতীর্থ আগুয়েরো সম্পর্কে এ সময় তেভেজ বলেছেন, তার মতো খেলোয়াড়কে দলে নিতে কে না চাইবে। প্রথমে সতীর্থ হিসেবে, আর এখন কোচ হিসেবে আমি তাকে অবশ্যই দলে চাই। সেটা ১০ কিংবা ১৫ মিনিটের জন্য হলেও।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories