সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ভরা যৌবনে পদ্মা, দিশেহারা চরাঞ্চলের মানুষ পানিবন্দির শঙ্কা হালুয়াঘাটে শ্রাবন্তী সরকার ঋতুর প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ

তিস্তার পানি বিপদসীমার ১৪ সেন্টিমিটার ওপরে

জেলা প্রতিনিধি, রংপুর
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ১৩৬ বার

তিস্তা পাড়ে বন্যার পদধ্বনি শোনা যাচ্ছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বিপদসীমা অতিক্রম করেছে। এজন্য নেয়া হয়েছে বাড়তি সতর্কতা। পানি উন্নয়ন বোর্ড পানি বৃদ্ধি পাওয়ার বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার জন্য। তিস্তার ডালিয়া পয়েন্টে ব্যারাজের ৪৪টি গেট খুলে রাখা হয়েছে। সন্ধ্যা ৬টায় পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে দাবী কর্তৃপক্ষের। 

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ডালিয়া পয়েন্টে নদীর পানি প্রবাহিত হয়েছে ৫২ দশমিক ৫৪ সেন্টিমিটার। এই পয়েন্টে বিপদসীমা ধরা হয় ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার। উজানে ঢল বৃদ্ধি পেতে শুরু করেছে। পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গঙ্গাচড়া উপজেলা লক্ষীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, কদিন আগে পানি বৃদ্ধি পাওয়ায় তার ইউনিয়নে ১ হাজারে বেশি পরিবার পানিবন্দি হয়েছিল। সেই দুর্ভোগ এখনো কাটেনি। তার ওপর আবার পানি বৃদ্ধি পেলে মানুষের দুর্ভোগের শেষ থাকবে না। 

পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া পয়েন্টের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন পানি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে পানি বাড়লেও পরদিন সকালে পানি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories