শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি সাইবার ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের আরো সতর্ক ও দক্ষ হতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক নরওয়ের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচারই আমাদের লক্ষ্য : আইনমন্ত্রী মিয়ানমার সীমান্তে বিজিবির নজরদারি বাড়াতে নতুন দুই টিওবি উদ্বোধন বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক সুপার সেল কার বাজার বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর পেট চিরে বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান

মিলছে না ফাইনালের টিকিট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০২ বার

বিপিএলের দশম আসরের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। শিরোপার এই লড়াই দেখতে মুখিয়ে রয়েছেন ক্রিকেট-ভক্তরা। তবে ভোর থেকে লাইনে দাঁড়িয়েও টিকিট পাচ্ছেন না তারা।
বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে টিকিট বিক্রি করার কথা ছিল। প্রিয় দলের খেলা দেখতে তাই ভোর থেকেই টিকিট নিতে মিরপুরের ইনডোর এবং স্টেডিয়ামের ১ নম্বর গেটে ভিড় জমাতে থাকেন ক্রিকেট-ভক্তরা।
কিন্তু বেলা ১২টা বাজলেও শুরু হয়নি টিকিট বিক্রি। এতে বিসিবির প্রতি ক্ষুব্ধ দর্শকরা। এ সময় বিসিবিকে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকেন তারা।
টিকিট বিক্রিতে অনিয়ম ও সিন্ডিকেটের প্রতিবাদে ক্রীড়া-ভক্তদের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে নিয়ে স্লোগান দিতে দেখা যায়।
অন্যদিকে মিরপুরের স্থানীয় ও টিকিট প্রত্যাশীদের ভাষ্য, আমরা কাছে থেকে যদি টিকিট না পাই, তাহলে দূরে যারা রয়েছে; তারা কিভাবে খেলা দেখবে। ২৫ হাজার টিকিট কোথায় গেল, আমরা জানতে চাই।
উল্লেখ্য, বিপিএলের ফাইনালে ১ মার্চ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে ‘মিনি জাতীয় দল’ খ্যাত বরিশাল।
২০২১ সালের বিপিএল ফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। যেখানে কুমিল্লা শেষ হাসি হেসেছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories