রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

আর্জেন্টিনার আরও ২ ম্যাচের সূচি চূড়ান্ত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৫ বার

চলতি বছরে এখনও মাঠেই নামেনি আর্জেন্টিনার মূল দল। তবে সুসংবাদের বন্যা বইয়ে দিয়েছে বয়সভিত্তিক দল। ব্রাজিলকে হতাশায় ডুবিয়ে প্যারিস অলিম্পিকের মূলপর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে লে আলবিসেলেস্তেরা। ফলে সেখানে লিওনেল মেসি, অ্যানহেল ডি মারিয়াদের মতো তারকাদের দেখতে পাওয়ার সম্ভাবনা জেগেছে। তবে শিরোপা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ হবে দলটির।
এদিকে চলতি মাসে চীনে দুটি ম্যাচ খেলার কথা ছিল মেসিদের। ম্যাচ দুটি বাতিল হওয়ায় বিপাকে পড়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা। কোপা আমেরিকার আগে ম্যাচ দুটি প্রস্তুতির শেষ সুযোগ ছিল দলটি। শঙ্কা জেগেছিল, কোনো ম্যাচ না খেলে কোপায় মাঠে নামার।
তবে সব জল্পনা-কল্পনা উড়িয়ে কোপা আমেরিকার আগে চারটি প্রীতি ম্যাচ নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
গেল সপ্তাহে এল সালভাদর ও নাইজেরিয়ার বিপক্ষে খেলার কথা জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এবার ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা নিশ্চিত করলো তারা। আগামী জুনে ম্যাচ দুটি খেলবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এএফএ জানিয়েছে, ৯ জুন ইকুয়েডর এবং ১৪ জুন গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে মেসির দল। এর আগে, ২৩ মার্চ এল সালভাদর এবং ২৬ মার্চ নাইজেরিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories