রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

রাজধানীতে হাসপাতালে র‌্যাবের দালাল বিরোধী অভিযান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৬ বার

রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় বিভিন্ন হাসপাতালে দালাল বিরোধী অভিযান শুরু করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
বুধবার বেলা সাড়ে ১১টা থেকে এ অভিযান শুরু হয়।
র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শেরেবাংলা নগর থানা এলাকায় বিভিন্ন হাসপাতালে দালালরা রোগীদের সঙ্গে প্রতারণা করে। এমন একাধিক অভিযোগের পর র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়েছে। র‌্যাবের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করছেন।
অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।
মঙ্গলবার রাজধানীর বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অভিযানের প্রথম দিনে মোট ৬টি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক বন্ধ করা হয়েছে। এছাড়াও বনশ্রীর ফরাজী হাসপাতালসহ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে লাইসেন্স প্রবেশপথে টানানো, তথ্য কর্মকর্তা নিয়োগ ও লেবার রুম প্রটোকল বাধ্যবাধকতাসহ ১০ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ওই নির্দেশনা যথাযথ বাস্তবায়ন হচ্ছে কি না, সে বিষয়ে তদারকি করতে অভিযান পরিচালনা শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories