শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি সাইবার ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের আরো সতর্ক ও দক্ষ হতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক নরওয়ের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচারই আমাদের লক্ষ্য : আইনমন্ত্রী মিয়ানমার সীমান্তে বিজিবির নজরদারি বাড়াতে নতুন দুই টিওবি উদ্বোধন বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক সুপার সেল কার বাজার বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর পেট চিরে বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান

নিশাম তাণ্ডবে কুমিল্লাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮০ বার

চলতি বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে-অফ নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স। প্রথম কোয়ালিফাইয়ারে কুমিল্লার বিপক্ষে মাঠে নেমেছে সাকিব-সোহানরা। প্রথমে ব্যাট করে লিটন-হৃদয়দের ১৮৬ রানের লক্ষ্য দিয়েছে রংপুর।
সোমবার টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারে ১০ রান তুলে দুর্দান্ত শুরু করে রনি তালুকদার। পরের ওভারে দ্বিতীয় বলে শূন্য রান করে সাজঘরে ফেরেন শামীম পাটোয়ারী।
এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সাকিব আল হাসান। ৯ বলে ৫ রান করে রাসেলকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে কাটা পড়েন এই বিশ্বসেরা ক্রিকেটার। দলীয় ২৭ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে টেবিল টপাররা।
এরপর শেখ মাহেদীকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন জেমি নিশাম। ২২ বলে ১৭ রান করে মাহেদী আউট হলে নিশামকে সঙ্গ দেন নিকোলাস পুরান। পিচে এসে ব্যাট চালাতে থাকেন তিনি। ৯ বলে ১৪ রান করে মুশফিককে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে কাটা পড়েন এই ক্যারিবিয়ান ক্রিকেটার।
কিন্তু এক প্রান্ত আগলে রেখে ৩১ বলে ফিফটি তুলে নেন নিশাম। শেষ দিকে নিশামেন সঙ্গে জুটি পড়েন নুরুল হাসান সোহান। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে এগিয়ে যেতে থাকে রংপুর।
১৯তম ওভারে শেষ বলে রাসেলকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন সোহান। ২৩ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস খেলেন রাইডার্স অধিনায়ক। অপর প্রান্তে ব্যাট চালাতে থাকেন নিশাম।
শেষ ওভারে মুশফিকের বলে দুই বাউন্ডারি ও তিন ওভার বাউন্ডারিতে নো বলসহ মোট ২৮ রান তোলেন এই কিউই অলরাউন্ডার। নিশামের ৪৯ বলের অপরাজিত ৯৭ রানের ইনিংসে ভর করে ১৮৫ রানের বড় পুঁজি পায় রংপুর। নিশাম তার দুর্দান্ত ইনিংসটি সাজিয়েছেন আট বাউন্ডারি এবং সাতটি ওভার বাউন্ডারি মেরে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে আন্দ্রে রাসেল দুটি উইকেট নেন। এ ছাড়াও রোহানতদৌল্লাহ বর্ষণ, তানভীর ইসলাম, মুশফিক হাসান এবং সুনিল নারিন একটি করে উইকেট নেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories