বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

চাঁদপুর মতলব উত্তরে মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্বৃত্তদের হামলা ও ভাংচুর

চাঁদপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০০ বার

চাঁদপুর মতলব উত্তরের লতরদি গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাবেক নৌ-কমান্ডো মনির হোসেনের বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। সোমবার(২৬ ফেব্রুয়ারী) রাত আনুমানিক পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, হঠাৎ করে মুখোশ পরে এসে ১০-১২ জন লোক এসে ঘরের জানালা ভাংচুর শুরু করে। আর বলতে থাকে সাংবাদিক বাদশা কই, সে নির্বাচনে ঈগলের পার্টি করছে। এসব বলে আর ভাংচুর করে। সবাই ভয়ে আত্মহারা হয়ে যায়। ঘরের বাইরে ও ভিতরে বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করেছে। বীর মুক্তিযোদ্ধা মনির হোসেনের ছেলে সাংবাদিক জাকির হোসেন বাদশা। পরে ৯৯৯ এ কল করলে মতলব উত্তর থানার এসআই রফিক ঘটনাস্থলে আসেন। এ ঘটনায় সাংবাদিক বাদশার স্ত্রী ও ছেলে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়ে। তিনি আরো বলেন, আমার বাবা অসুস্থ আমার মা ভাঙচুরের বাধা দিতে গেলে আমার বাবাকে ঢিল ছুরে। সাংবাদিক জাকির হোসেন বাদশা বলেন, ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। যারাই এ ঘটনা করেছে আমি তাদের বিরুদ্ধে আইনগত প্রতিকার এবং সুষ্ঠু বিচার চাই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories