বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার হলে, ৩ জন কারাগারে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৮ বার

ইলেকট্রনিক ডিভাইস নিয়ে বাংলাদেশ রেলওয়ের বুকিং সহকারী বা টিকিট কালেক্টর নিয়োগ পরীক্ষা দিতে যাওয়া তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার বিকেল তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আসামিরা হলেন মাগুরার মোহাম্মদপুর থানার শির গ্রামের রেজাউল করিমের ছেলে মো. শিহাব আহম্মেদ (২৫), গাইবান্ধার পলাশবাড়ী থানার সুই গ্রামের মো. আ. সামাদের ছেলে মো. রুবেল মিয়া (২৫) ও ভোলার চরফ্যাশন থানার নিলকমল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. শাহজাদা (২৮)।
শনিবার বেলা ১১টার দিকে ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বাংলাদেশ রেলওয়ের বুকিং সহকারী/টিকিট কালেক্টর নিয়োগ পরীক্ষা দেওয়ার সময় ইলেক্ট্রনিক ডিভাইসসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। পরে ওইদিন রাতেই তাদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন রেলওয়ে পরিচালক (ট্রাফিক) মো. মাহবুবুর রহমানের নিরাপত্তাকর্মী মো. হাবুল খান।
এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, শনিবার রেলের ‘বুকিং সহকারী বা টিকিট কালেক্টর নিয়োগ পরীক্ষা পরিদর্শনে ডেমরার সামছুল হক খান স্কুল এন্ড কলেজে যান রেলওয়ের পরিচালক (ট্রাফিক) মো. মাহাবুবুর রহমান। তিনি ১০৯ নম্বর কক্ষে প্রবেশ করলে সেখানে দায়িত্বরত অফিসার জানান ৩ জনের শরীর থেকে ইলেক্ট্রনিক ডিভাইসের আওয়াজ বের হচ্ছে। পরে পুলিশ ওই তিনজনের দেহ তল্লাশি করে ইলেক্ট্রনিক ডিভাইসসহ গ্রেপ্তার করে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories