বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

এপ্রিলে দলে ফেরার আশা কোর্তোয়ার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৯ বার

এসিএল ইনজুরি কাটিয়ে এপ্রিলের শেষে রিয়াল মাদ্রিদ দলে ফেরার আশা করছেন গোলরক্ষক থিবো কোর্তোয়া।
বেলজিয়ান এই তারকা গোলরক্ষক বছর আগস্টে অনুশীলনের সময় বাম হাঁটুতে আঘাত পান। ইনজুরির মাত্রা গুরুতর হওয়ায় পরবর্তীতে তার অস্ত্রোপচারের প্রয়োজন হয়। ৩১ বছর বয়সী কোর্তোয়া পুনর্বাসনের অংশ হিসেবে গতকাল মাদ্রিদের বাকি সদস্যদের সঙ্গে কয়েক মিনিট অনুশীলন করেছেন। ক্লাব সূত্রের দাবি, কোর্তোয়ার সুস্থতার গতি নিয়ে তারা দারুন আশাবাদী। ইনজুরির শুরু থেকেই এ তারকা মানসিক ভাবে বেশ ইতিবাচক ছিলেন বলেন দাবি মাদ্রিদের।
প্রত্যাশা মাফিকই দলে ফেরার একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন কোর্তোয়া। যদিও এপ্রিলের শেষে তার ফেরার ব্যাপারে মাদ্রিদ কোনো ধরনের প্রত্যাশা রাখছে না।
এদিকে বছর ডিসেম্বরে কোর্তোয়া জানিয়েছিলেন আগামী ১৪ জুন থেকে শুরু হওয়া ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপে তিনি বেলজিয়ামের হয়ে খেলছেন না।
তারকা এই গোলরক্ষকের ফেরার সংবাদ রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির জন্য অবশ্যই স্বস্তির। কোর্তোয়ার ইনজুরির পর থেকেই আনচেলত্তি কাকে মূল দলে জায়গা দিবেন সেটা নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিলেন। কেপা আরিজাবালাগা ও আন্দ্রি লুনিনকে নিয়মিত পরিবর্তন করে আনচেলত্তি মূল দল সাজিয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories