শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি সাইবার ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের আরো সতর্ক ও দক্ষ হতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক নরওয়ের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচারই আমাদের লক্ষ্য : আইনমন্ত্রী মিয়ানমার সীমান্তে বিজিবির নজরদারি বাড়াতে নতুন দুই টিওবি উদ্বোধন বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক সুপার সেল কার বাজার বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর পেট চিরে বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান

ইউরোপা লিগের শেষ ষোলোয় লিভারপুলের প্রতিপক্ষ স্পার্তা প্রাগ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৯ বার

ইউরোপা লিগের শেষ ষোলোয় তিনবারের চ্যাম্পিয়ন লিভারপুলের প্রতিপক্ষ স্পার্তা প্রাগ। অন্যদিকে বুন্দেসলিগায় এখনো অপরাজিত থেকে শীর্ষে অবস্থান করা বায়ার লেভারকুজেন লড়বে আজারবাইজানের ক্লাব কারাবাগের বিপক্ষে।
জার্গেন ক্লপের লিভারপুল কোয়ার্টার ফাইনালের পথে সুস্পষ্ট ফেবারিট হিসেবেই মাঠে নামবে। মৌসুম শেষে কোচের পদ ছড়ে চলে যাবার আগে লিভারপুলকে মৌসুমে বিরল কোয়াড্রাপল শিরোপা উপহার দিতে এখন মুখিয়ে আছেন ক্লপ।
৭ মার্চ চেক রাজধানীতে প্রথম লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে। পরের সপ্তাহে এ্যানফিল্ডে চেক ক্লাবটিকে আতিথেয়তা দেবে অল রেডসরা।
কোচ জাভি আলনসোর অধীন সব ধরনের প্রতিযোগিতায় এবারের মৌসুমে টানা ৩২ ম্যাচে অপরাজিত থাকা লেভারকুজেন আবারো কারাবাগের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে। গ্রুপ পর্বে দুইবারই আজারবাইজান চ্যাম্পিয়নদের পরাজিত করেছে জার্মান লিডাররা।
এদিকে গত বছরের ইউরোপা কনফারেন্স জয়ী ওয়েস্ট হ্যামও গ্রুপ পর্বের প্রতিপক্ষ ফ্রেইবার্গকে শেষ ষোলোয় পেয়েছে। গ্রুপ পর্বের দুটি ম্যাচেই বুন্দেসলিগার ক্লাবটির বিপক্ষে ডেভিড ময়েসের দল জয়ী হয়েছিল।
ফ্রেইবার্গ অধিনায়ক ক্রিস্টিয়ান গুয়েনটার বলেছেন, ‘শেষ ষোলোয় আবারও গ্রুপ পর্বের প্রতিপক্ষকে পাওয়ার কোনো অর্থ নেই। বিষটি হতাশার। এখানে প্রতিদ্বন্দ্বিতার কোনো বিষয় নেই।
সাতবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এসি মিলান প্রথমবারের মতো ইউরোপা লিগ শিরোপা জয়ের মিশনে এখনো টিকে রয়েছে। শেষ ষোলতে তাদের প্রতিপক্ষ স্লাভিয়া প্রাগ।
স্কটিশ প্রিমিয়ারশিপ লিডার রেঞ্জার্স ২০২২ সালে ফাইনালে পরাজিত হয়েছিল। এবার নক আউট পর্বে তাদের প্রতিপক্ষ পর্তুগীজ প্রিমিয়ারা লিগাতে এগিয়ে থাকা বেনফিকা। ১৯৬২ সালের পর প্রথমবারের মত ইউরোপিয়ান শিরোপার স্বপ্ন নিয়ে বেনফিকা মাঠে টিকে রয়েছে।
এ ছাড়া শেষ ষোলর আরেক ম্যাচে গত বছরের রানার্সআপ রোমার প্রতিপক্ষ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটন।
ইউরোপা লিগের শেষ ষোলোর ড্র
স্পার্তা প্রাগ : লিভারপুল
মার্সেই : ভিয়ারিয়াল
রোমা : ব্রাইটন
বেনফিকা : রেঞ্জার্স
ফ্রেইবার্গ : ওয়েস্ট হ্যাম
স্পোর্টিং লিসবন : আটালান্টা
এসি মিলান : স্লাভিয়া প্রাগ
কারাবাগ : বায়ার লেভারকুজেন
প্রথম লেগের ম্যাচ ৭ মার্চ ও দ্বিতীয় লেগের ম্যাচ ১৪ মার্চ অনুষ্ঠিত হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories