শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি সাইবার ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের আরো সতর্ক ও দক্ষ হতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক নরওয়ের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচারই আমাদের লক্ষ্য : আইনমন্ত্রী মিয়ানমার সীমান্তে বিজিবির নজরদারি বাড়াতে নতুন দুই টিওবি উদ্বোধন বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক সুপার সেল কার বাজার বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর পেট চিরে বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান

আইপিএলে মোস্তাফিজদের প্রথম ম্যাচ ২২ মার্চ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৩ বার

আগামী মার্চে শুরু হতে যাচ্ছে আইপিএলের নতুন মৌসুম। ২২ মার্চ ভারতে বসতে যাওয়া বিশ্বসেরা এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্রথম ১৭ দিনের সূচি ঘোষণা করেছে আয়োজকরা। সূচি অনুযায়ী, আসর শুরুর দিনেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ও বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের দল চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ২২ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত খেলার সূচি ঘোষণা করেছে আয়োজকরা। আসরের বাকি অংশের সূচি পরে দেওয়া হবে। বিশেষ করে, নির্বাচন কমিশন ভারতের জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করলে। জাতীয় নির্বাচনের কারণে ২০০৯ সালে পুরো আসর দক্ষিণ আফ্রিকায় এবং ২০১৪ সালে কিছু খেলা সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল। তবে এবার পুরো আসরই অনুষ্ঠিত হবে ভারতে। ১০ দলের অংশগ্রহণে ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবার। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ মে পর্দা নামবে আইপিএলের। এর পাঁচ দিন পরই (১ জুন) যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে শুরু হবে টি২০ বিশ্বকাপ।
প্রথম ধাপের সূচিতে চারটি ম্যাচ খেলবে মোস্তাফিজের চেন্নাই। উদ্বোধনী দিনের পর ২৬ মার্চ গুজরাট, ৩১ মার্চ দিল্লি ক্যাপিটালস ও ৫ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে তারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories