রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ও আইসিএমএবির মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৩ বার

ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ছাড়কৃত মূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন (আইবিএফ) ও ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টিং অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির ফলে আইবিএমএবি-এর সকল ফেলো মেম্বার ও তাদের পরিবারবর্গ এবং রেজিস্ট্রার্ড শিক্ষার্থীগণ ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে বিশেষ ডিসকাউন্ট মূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। ২০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী ও আইসিএমএবি এর নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ জাকারিয়া মাসুদ এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন। ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালক প্রফেসর ডা. কাজী শহীদুল আলম প্রধান অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিএফের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, আইবিএফের ইসি চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ডা. তানভীর আহমদ, ইসলামী ব্যাংকের পরিচালক ও আইবিএফ সদস্য মো. কামরুল হাসান, সৈয়দ আবু আসাদ, আবু সাঈদ মুহাম্মদ কাশেম এবং আইসিএমএবির প্রেসিডেন্ট প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ ও ভাইস প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ, এফসিএমএ।
এ সময় আইবিএফ ও আইসিএমএবির উর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়া আইসিএমএবি কর্তৃক আয়োজিত Use Heart, Know Heart’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। আইবিএফ নির্বাহী কমিটির চেয়ারম্যান ডা. তানভীর আহমদ সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন। আইবিএফের উদ্যোগে আইসিএমবিএ ভবন প্রাঙ্গনে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories