শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি সাইবার ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের আরো সতর্ক ও দক্ষ হতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক নরওয়ের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচারই আমাদের লক্ষ্য : আইনমন্ত্রী মিয়ানমার সীমান্তে বিজিবির নজরদারি বাড়াতে নতুন দুই টিওবি উদ্বোধন বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক সুপার সেল কার বাজার বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর পেট চিরে বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান

মেসি-সুয়ারেজের অ্যাসিস্টে শুভ সূচনা মায়ামির

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৩ বার

প্রাক-মৌসুমটা বাজেভাবে কাটলেও, মেজর লিগ সকারের শুরুটা দারুণ করেছে ইন্টার মায়ামি। বৃহস্পতিবার মৌসুমের প্রথম ম্যাচে সল্ট লেককে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। গোল না করলেও দুই গোলের সহায়তায় ছিলেন মেসি ও সুয়ারেজ।
সল্ট লেকের বিপক্ষে মায়ামির শুরুর একাদশেই ছিলেন মেসি-সুয়ারেজ। প্রতিপক্ষের গোলমুখে তেমনটা আক্রমণ করতে না পারলেও, শুরু থেকে বল দখলে আধিপত্য দেখায় মায়ামি। ম্যাচের ৩৯ মিনিটে প্রথম গোলের দেখা পায় স্বাগতিকরা। ডি-বক্সের কিছুটা বাইরে থেকে পাওয়া মেসির পাস আড়াআড়িভাবে শট নেন রবার্ট টেইলর। তার নিচু শট আটকাতে পারেননি সল্ট লেকের গোলরক্ষক। এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় মায়ামি।
দ্বিতীয় হাফেও বল দখলে এগিয়ে ছিল মায়ামি। তবে দ্বিতীয় গোলের দেখা পেতে খানিকটা সময় লাগে তাদের। ম্যাচ শেষের সাত মিনিট আগে মায়ামিকে দ্বিতীয় গোলের উৎসবে ভাসান ডিয়েগো গোমেজ। এই গোলের সহায়ক ছিলেন লুইস সুয়ারেজ। শেষ পর্যন্ত এই দুই গোলের জয় নিয়েই মৌসুমের শুরু করল ইন্টার মায়ামি।
২০২০ সালের পর এবারই প্রথমবার একসঙ্গে মাঠে নামলেন মেসি, সুয়ারেজ, বুসকেটস এবং আলবা। আর আজকের ম্যাচ দিয়ে এমএলএসে অভিষেক হল সুয়ারেজের। গত মৌসুমে মেসির পর আলবা ও বুসকেটস যোগ দিয়েছিলেন মায়ামিতে।
এমএলএসে মায়ামির পরের ম্যাচ এলএ গ্যালাক্সির বিপক্ষে ২৬ ফেব্রুয়ারি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories