শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি সাইবার ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের আরো সতর্ক ও দক্ষ হতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক নরওয়ের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচারই আমাদের লক্ষ্য : আইনমন্ত্রী মিয়ানমার সীমান্তে বিজিবির নজরদারি বাড়াতে নতুন দুই টিওবি উদ্বোধন বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক সুপার সেল কার বাজার বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর পেট চিরে বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান

আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল ইন্টার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৪ বার

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অ্যাতলেটিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে থাকল ইন্টার মিলান।
মঙ্গলবার স্টেডিও জিউসেপ মেজাতে শেষ ষোলোর প্রথম লেগে অ্যাতলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে ব্ল্যাক অ্যান্ড ব্লুজ। ম্যাচের ৭৯তম মিনিটে বদলি হিসেবে নামা মার্কো আর্নাতোভিচের গোলে জয় পেয়েছে ইন্টার।
ম্যাচ জুড়ে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল মিলান। তবে প্রথমার্ধে অ্যাথলেটিকোর রক্ষণ দেয়ার ভাঙ্গতে পারেনি সিমোন ইনজাঘির শিষ্যরা।
ম্যাচের ১২তম মিনিটে লক্ষ্যভ্রষ্ট হয় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সামুয়েল লিনোর শট। প্রথমার্ধের শেষ দিকে জোড়া সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন ইন্টার অধিনায়ক লাউতারো মার্তিনেজ। ফলে গোলশূন্য ব্যবধানেই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে গোলের একাধিক সুযোগ পেয়েছিল ইন্টার। বদলি আর্নাতোভিচ ১৮ মিনিট ব্যবধানে একাই তিনটি সুযোগ মিস করেন। তবে তার পা থেকেই আসে কাঙ্ক্ষিত গোল।
ম্যাচের ৭৯তম মিনিটে গোলের দেখা পায় ইন্টার। অস্ট্রিয়া ফরোয়ার্ড মার্কো আর্নাতোভিচ করেন জয় সূচক গোলটি।
এদিকে শেষ ষোলোর আরেক ম্যাচে পিএসভির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বরুশিয়া ডর্টমুন্ড।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories