শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি সাইবার ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের আরো সতর্ক ও দক্ষ হতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক নরওয়ের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচারই আমাদের লক্ষ্য : আইনমন্ত্রী মিয়ানমার সীমান্তে বিজিবির নজরদারি বাড়াতে নতুন দুই টিওবি উদ্বোধন বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক সুপার সেল কার বাজার বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর পেট চিরে বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে রুপা জিতলেন জহির

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৫ বার

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে প্রথমবার অংশ নিয়েই রৌপ্য পদক জিতে চমক দেখিয়েছেন বাংলাদেশের জহির রায়হান।
রোববার রাতে ইরানের তেহরানে ৪০০ মিটার দৌড়ের ফাইনালে ৪৮ দশমিক ১০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন জহির রায়হান। প্রথম হওয়া ইরানের অ্যাথলেট সাজ্জাদ আঘাইয়ের টাইমিং ছিল ৪৭ দশমিক ৯৫।
গত বছর কাজাখস্তানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুরের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে পদক জিতরেন জহির।
এর আগে, ১০ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৪৭তম জাতীয় অ্যাথলেটিকসে ৪০০ মিটারে প্রথম হওয়া জহির সময় নেন ৪৭ দশমিক ৭৬ সেকেন্ড।
২০১৭ সালে কেনিয়ার নাইরোবিতে বিশ্ব যুব অ্যাথলেটিকসে সেমিফাইনালে উঠেছিলেন জহির রায়হান। ২০২১ সালে টোকিও অলিম্পিকেও খেলেন জহির রায়হান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories