শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি সাইবার ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের আরো সতর্ক ও দক্ষ হতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক নরওয়ের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচারই আমাদের লক্ষ্য : আইনমন্ত্রী মিয়ানমার সীমান্তে বিজিবির নজরদারি বাড়াতে নতুন দুই টিওবি উদ্বোধন বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক সুপার সেল কার বাজার বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর পেট চিরে বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান

মাথায় বলের আঘাত লেগে হাসপাতালে মোস্তাফিজের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৫ বার

অনুশীলনের সময় মাথায় বল লেগেছে জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানের। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছে।
রোববার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের সময় লিটন দাসের শটে বল লাগলে মাথায় আঘাত পান তিনি। মোস্তাফিজ বোলিং করে ফেরার পথে এ ঘটনা ঘটে। পরে এই বাঁহাতি পেসারকে স্ট্রেচারে তুলে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
এ বিষয়ে জানতে ফোন করা হলেও ধরেননি কুমিল্লার ম্যানেজার।
সকাল ১০টায় অনুশীলন শুরু হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। স্কিল অনুশীলনের সময় নেটে লিটনকে বল করছিলেন মোস্তাফিজ। নিজের বল করা শেষে তিনি ফিরছিলেন বোলিং লাইন-আপের শেষ প্রান্তে যাচ্ছিলেন।
ঠিক ব্যাটারের দিকে ঘোরার সময় মোস্তাফিজের মাথার পেছনের দিকে এসে বল লাগে। মাটিতে লুটিয়ে পড়েন এই পেসার। পরে প্রাথমিক চিকিৎসা দিলেও সেরে উঠেননি মোস্তাফিজ। তাকে স্ট্রেচারে তুলে নিয়ে যাওয়া হয় অ্যাম্বুলেন্সে। তাকে অ্যাপোলো হাসপাতালের ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories