রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

সাকিব ও মাহেদীর ব্যাটিং নৈপুণ্যে রংপুরের বড় পুঁজি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৫ বার

চলমান বিপিএলে নয় ম্যাচে পাঁচ জয়ে দশ পয়েন্ট নিয়ে সুপার ফোর নিশ্চিত করতে বরিশাল ও খুলনার সঙ্গে লড়াই করছে চট্টগ্রাম। নিজেদের দশম ও গুরুত্বপূর্ণ ম্যাচে রংপুরের বিপক্ষে মাঠে নেমেছে তারা। এই চট্টগ্রামকে ১৮৮ রানের বড় লক্ষ্য দিয়েছে রংপুর।
শুক্রবার টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধীর গতিতে এগোতে থাকে রংপুর। তবুও ইনিংস বড় করতে পারেনি দুই ওপেনারের কেউই। ১৯ বলে ২৫ রান করে রনি তালুকদার আউট হলে ১১ বলে ৪ রান করে তাকে সঙ্গ দেন রেজা হেনড্রিক্স।
এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি ব্যান্ডন কিংও। ৯ বলে মাত্র ২ রান করে বাউন্ডারি লাইনে ধরা পড়েন এই ক্যারিবিয়ান ব্যাটার। কিন্তু রংপুর শিবিরে হাল ধরেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ৯ বলে ৫ রান করে সোহান আউট হলে সাকিবকে সঙ্গ দেন শেখ মাহেদী।
১৫তম ওভারে জিয়াউর রহমানের বলে পর পর তিন ছক্কা মারেন মাহেদী। অপর প্রান্তে ব্যাট চালিয়ে ৩৩ বলে ফিফটি তুলে নেন সাকিব। ১৫ বলে ৩৪ রানের মারকুটে ইনিংস খেলেন মাহেদী। বিলাল খানকে ছক্কা হাঁকাদে গিয়ে নিজের স্ট্যাম্প বিলিয়ে দেন এই ডান হাতি অলরাউন্ডার।
এরপর সাকিবকে সঙ্গ দেন জেমি নিশাম। তবে ৩ বলে ৫ রান করে কট আউট হন এই কিউই অলরাউন্ডার। ৩৯ বলে ৬২ রানের ইনিংস খেলে আউট হন সাকিব।
শেষ পর্যন্ত হাসান মাহমুদের ২ বলে ৮ রান এবং শামীম পাটোয়ারী ৯ বলে ১৭ রানের ইনিংসে ভর করে আট উইকেট হারিয়ে ১৮৭ রানের বড় পুঁজি পায় রংপুর রাইডার্স।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন রোমারিও শেফার্ড। সালাউদ্দিন সাকিল ও শহিদুল ইসলাম দুটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও এক উইকেট নেন বিলাল খান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories