রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

পিএসজি ছাড়ছেন এমবাপ্পে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৮ বার

দল ছাড়ার সিদ্ধান্ত পিএসজিকে জানিয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। আসছে জুনে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে তার। এরপরেই ফ্রি খেলোয়াড় হিসেবে ক্লাব ছাড়তে চান ফরাসি এই ফরোয়ার্ড।
ব্রিটিশ দৈনিক দ্য অ্যাথলেটিক এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, এমবাপ্পে তার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন এবং ক্লাবকেও জানিয়ে দিয়েছেন। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। কয়েক মাসের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও বলা হয়েছে প্রতিবেদনে।
জুনে শেষ হতে চলা চুক্তির মেয়াদ নতুন করে নবায়ন করেনি উভয় পক্ষ। তাই চাইলেই নতুন ঠিকানা খুঁজে নিতে পারেন এমবাপ্পে।
যে কারণে ফ্রি খেলোয়াড় হিসেবে ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে টানতে চায় রিয়াল মাদ্রিদ। সদ্য শেষ হওয়া শীতকালীন দলবদলেও এমবাপ্পেকে প্রস্তাব দিয়েছে রিয়াল, এমন গুঞ্জন ছিল।
কিন্তু কিছুদিন আগে এমবাপ্পেকে নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছিলেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। এমবাপ্পেকে কোনোভাবেই হাতছাড়া করতে চায় না ফ্রেঞ্চ ক্লাবটি।
তাকে ধরে রাখার ব্যাপারে আশা ব্যক্ত করেছিলেন কাতারি এই ধনকুবেরে।
এর আগে ২০২২ সালে খবর এসেছিল, এমবাপ্পের সঙ্গে রিয়ালের মৌখিক চুক্তি সম্পন্ন হয়েছিল। কিন্তু কিছুদিনের মধ্যে ঘটনা নেয় নতুন মোড়। পিএসজির সঙ্গে বিশাল অঙ্কে দুই বছরের চুক্তি করেন এমবাপ্পে। সেই চুক্তিই শেষ হচ্ছে এই জুনে।
এবার কি তেমনটাই হবে নাকি নতুন ঠিকানা খুঁজে নিবেন এমবাপ্পে সেটাই এখন দেখার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories