বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

দলবদল ফি’র বিশ্বরেকর্ড গড়লেন আফ্রিকান এই নারী ফুটবলার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭২ বার

র‍্যাচেল কুন্দানানজি; নারীদের ফুটবলের খোঁজখবর রাখলে নামটা খুব একটা অপরিচিত মনে হওয়ার কারণ নেই। জাম্বিয়ার এই নারী ফুটবলার এবার তোলপাড় ফেলে দিয়েছেন। নারীদের ফুটবলে ট্রান্সফার ফি’র বিশ্বরেকর্ড গড়ে স্প্যানিশ ক্লাব মাদ্রিদ সিএফএফ থেকে যুক্তরাষ্ট্রের বে এফসিতে যোগ দিয়েছেন ২৩ বছর বয়সী কুন্দানানজি।
মঙ্গলবার চার বছরের চুক্তিতে এই জাম্বিয়ান ফরোয়ার্ডকে দলে ভেড়ানোর খবর নিশ্চিত করে বে এফসি। ৮ লাখ ৬০ হাজার ডলার বা ৯ কোটি ৪২ লাখ টাকার বিনিময়ে কুনানানজিকে দলে ভিড়িয়েছে বে এফসি। এ বছরই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল উইমেনস সকার লিগে অভিষেক হবে দলটির।
ছেলে ও মেয়েদের ফুটবল মিলিয়ে কুন্দানানজিই প্রথম আফ্রিকান ফুটবলার যিনি ট্রান্সফার ফি’র বিশ্বরেকর্ড গড়লেন। মেয়েদের ফুটবলে তার আগে সবচেয়ে দামি ফুটবলার ছিলেন ইংল্যান্ডর মিডফিল্ডার কিরা ওয়ালশ। ২০২২ সালে ম্যানচেস্টার সিটি থেকে ৫ লাখ ডলারের বিনিময়ে তাকে দলে ভিড়িয়েছিল বার্সেলোনা।
কুন্দানানজি স্বদেশি ক্লাবের হয়ে ২০১৮ সালে ক্যারিয়ার শুরু করেন। এরপর কাজাখস্তান ঘুরে ২০২১ সালে স্প্যানিশ ক্লাব এইবারে যোগ দেন। এক মৌসুম পরেই ফের ক্লাব বদলে মাদ্রিদ সিএফে যোগ দেন। দলটির হয়ে গত দেড় বছরে লিগে ৪৩ ম্যাচে ৩৩ গোল করেছেন তিনি।
গত মৌসুমে ২৯ লিগ ম্যাচে ২৫ গোল কর মাদ্রিদ সিএফকে লিগে পঞ্চম করেন কুন্দানানজি, যা ক্লাবটির ইতিহাসের সেরা সাফল্য। এ মৌসুমেও ১৪ ম্যাচে ৮ গোল করেছেন তিনি।
গত বছর জাম্বিয়ার হয়ে উইমেন’স বিশ্বকাপে অংশ নিয়ে গোল করেন তিনি। জাতীয় দলের জার্সিতে ১৮ ম্যাচে ১০ গোল করেছেন কুন্দানানজি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories