মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্র তার অনিবার্য দায়িত্ব পালন করছে : প্রাণিসম্পদ মন্ত্রী

জেলা প্রতিনিধি, পিরোজপুর
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ১৩৪ বার

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনার কাছে ধনী-দরিদ্রের কোন ব্যবধান নেই। তিনি মনে করেন এ দেশ কুলি-মজুর-চাষি, ধনী-দরিদ্র সকলের দেশ। এ দেশের মানুষের প্রতি মমত্ব শেখ হাসিনা যেভাবে লালন ও ধারণ করেন, এটা অতীতে কেউ পারেনি। তার অনুভূতিতে সকল শ্রেণি-পেশার মানুষ রাষ্ট্রের সম্মানিত নাগরিক। সেজন্য তার সরকারের পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি নাগরিকের জন্য রাষ্ট্র তার অনিবার্য দায়িত্ব পালন করছে।

আজ বৃহস্পতিবার সকালে পিরোজপুর সদর উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলায় করোনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের মাঝে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে রাজধানীর বেইলি রোডের সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।এসময় তিনি আরো বলেন, শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন, ততদিন বাংলাদেশে একটি লোকও অনাহারে মারা যাবে না। একটি লোকও চিকিৎসাহীন অবস্থায় মারা যাবে না। করোনা মহামারিসহ নানাভাবে ভয়াবহ দুর্যোগ ও প্রতিকূল অবস্থা আমরা মোকাবিলা করছি। রাষ্ট্র ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে, সরকার পাশে আছে, শেখ হাসিনা পাশে আছেন। শেখ হাসিনার হাতে যতদিন বাংলাদেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ। তিনি যতদিন সুস্থ থাকবেন, ততদিন বাংলাদেশে দলমত, ধনী-দরিদ্র, ধর্ম-বর্ণ নির্বিশেষ প্রতিটি মানুষই নিরাপদ থাকবেন।

এসময় সকলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং অপ্রয়োজনে বাইরে যাওয়া থেকে নিজেদের বিরত রাখার আহ্বান জানান মন্ত্রী। পিরোজপুরে অক্সিজেন সংকট যাতে দেখা না দেয় সেজন্য পর্যাপ্ত অক্সিজেন রিজার্ভের ব্যবস্থা রাখা হয়েছে। অগ্রাধিকারভিত্তিতে পিরোজপুরের চিকিৎসা ব্যবস্থাকে বিভিন্নভাবে উন্নত করার জন্য আমরা চেষ্টা করছি। আশা করি পিরোজপুরের মানুষকে চিকিৎসার জন্য বাইরে যেতে হবে না’ বলেও জানান শ ম রেজাউল করিম।

পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদের সভাপতি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, পিরোজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক গোপাল বসু, জেলা ইমাম সমিতির সভাপতি ফারুক আব্দুল্লাহ, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মাওলা প্রমুখ।

অনুষ্ঠানে পিরোজপুর সদর উপজেলায় করোনায় ক্ষতিগ্রস্ত মোট ৬৭৫ জন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় নগদ অর্থ বিতরণ করা হয়। করোনায় ক্ষতিগ্রস্ত স্থানীয় পরিবহন শ্রমিক, অটোচালক, নরসুন্দর, সুইপার, ধোপা, হোটেল শ্রমিক এবং দোকান কর্মচারিদের মাঝে এ সহায়তা দেওয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories