বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

সাকিবকে ছাড়াই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা বিসিবির

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৩ বার

মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনকে বাদ দিয়ে নতুন নির্বাচক প্যানেল তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নান্নুর পরিবর্তে গাজী আশরাফ হোসেন লিপু এবং বাশারের জায়গায় দায়িত্ব পেয়েছে হান্নান সরকার। দায়িত্ব পাওয়ার একদিন পর শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে ও টি-টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে নতুন নির্বাচক প্যানেল।
লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান, রনি তালুকদার, শামীম পাটোয়ারি ও আফিফ হোসেন। ওই জায়গায় দলে ‍ঢুকেছেন নাঈম শেখ। এ ছাড়া মাহমুদউল্লাহ দীর্ঘ দেড় বছর পর টি-টোয়েন্ট দলে ফিরেছেন।
যদিও বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে তাকে কেবল ওয়ানডে ফরম্যাটে রাখা হয়েছে। টি-টোয়েন্টি দলের সবচেয়ে বড় চমক সম্ভবত টেস্টের স্পিনার তাইজুল ইসলাম ও নতুন স্পিনার আলিস ইসলামকে অন্তর্ভুক্ত করা।
তাইজুল ইসলামকে ওয়ানডে দলেও ফেরানো হয়েছে। তার সঙ্গে রিশাদ-তানজিদ তামিমরা জায়গা ধরে রেখেছেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ।
ওয়ানডে দল: নাজমুল শান্ত (অধিনায়ক), এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ তামিম, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান।
টি-টোয়েন্টি দল: নাজমুল শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মাহেদী, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম সাকিব, আলিস আল ইসলাম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories