শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি সাইবার ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের আরো সতর্ক ও দক্ষ হতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক নরওয়ের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচারই আমাদের লক্ষ্য : আইনমন্ত্রী মিয়ানমার সীমান্তে বিজিবির নজরদারি বাড়াতে নতুন দুই টিওবি উদ্বোধন বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক সুপার সেল কার বাজার বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর পেট চিরে বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান

ইয়ামালের নৈপুণ্যে হার এড়াল বার্সেলোনা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৩ বার

লা-লিগায় গ্রানাদার বিপক্ষে ম্যাচে গতকাল রাতে মাঠে নেমেছিল বার্সেলোনা। ঘরের মাঠে এই ম্যাচে খুব বেশি সুযোগ তৈরি করতে না পারলেও প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল বার্সেলোনাই। পরে অবশ্য ঘুরে দাঁড়িয়ে এগিয়ে যায় গ্রানাদাই। তবে ম্যাচের শেষ দিকে লামিনে ইয়ামালের গোলের সুবাদে শেষ পর্যন্ত হার এড়াতে পেড়েছে বার্সা, ৬ গোলের ম্যাচে কাতালান ক্লাবটির হয়ে কাল জোড়া গোল করেছেন ১৬ বছর বয়সী ইয়ামাল।
এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে গ্রানাদার বিপক্ষে ম্যাচে কাল শুরুটা ভালোই করেছিল বার্সেলোনা। জাবি হার্নান্দেজের শিষ্যরা বল দখলে এগিয়ে থেকে ম্যাচের ১৪ মিনিটে গোলের দেখাও পেয়েছিল। জোয়াও ক্যানসেলোর বাড়িয়ে দেয়া বলে দারুণ এক ভলিতে দলকে লিড এনে দেন ইয়ামাল।
তবে প্রথমে এগিয়ে গিয়েও প্রথমার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি বার্সা। এদিকে ৪৩ মিনিটে সমতা ফেরায় গ্রানাদা। প্রতি আক্রমণে বার্সার জালে বল জড়ান রিকার্ড সানচেজ। ফলে ১-১ সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।
এদিকে দ্বিতীয়ার্ধের শুরুতেই বার্সাকে এগিয়ে দেয়ার দারুণ এক সুযোগ পেয়েছিলেন রবার্ট লেভানডভস্কি। তবে জালের দেখা পেতে ব্যর্থ হন তিনি। এদিকে ম্যাচের ৬০ মিনিটে উল্টো এগিয়ে যায় গ্রানাদাই। ফাকুন্দো পেলিস্ট্রির ৬০ মিনিটের গোলে লিডের দেখা পায় গ্রানাদা।
অবশ্য এই লিড খুব বেশি সময় ধরে রাখতে পারেনি গ্রানাদা। মিনিট তিনেক পরই গোল করে বার্সাকে সমতায় ফেরান লেভা। তবে এর তিন মিনিট পরই আবার লিডের দেখা পায় গ্রানাদা। এদিকে এক গোলে পিছিয়ে পড়ে ফের সমতায় ফিরতে মরিয়া হয়ে চেষ্টা চালায় বার্সার ফুটবলাররা।
শেষ পর্যন্ত ৮০ মিনিটে ইয়ামালের দ্বিতীয় গোলে নিজেদের তৃতীয় গোলের দেখা পায় বার্সেলোনা। ১৬ বছর বয়সী এই তরুণের গোলেই শেষ পর্যন্ত ঘ্র এড়াতে পেড়েছে বার্সেলোনা। এই ড্রয়ের পর ২৪ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে বার্সার অবস্থান এখন তালিকার তিনে, শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে কাতালান ক্লাবটি পিছিয়ে আছে ১০ পয়েন্টের ব্যবধানে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories