বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

নিশাঙ্কার ডাবল, নবী-ওমরজাইয়ের জোড়া সেঞ্চুরি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৩ বার

শ্রীলঙ্কার পাল্লেকেলেতে শুক্রবার টি-২০ আমেজে ওয়ানডে ম্যাচ দেখেছে দর্শক। শ্রীলঙ্কার ৩৮১/৩ স্কোরের জবাবে আফগানিস্তান করেছে ৩৩৯/৬। ৭২০ রানের ডে-নাইট ওডিআই ম্যাচে হয়েছে একগাদা রেকর্ড।
২০০০ সালে সারজায় ভারতের বিপক্ষে জয়সুরিয়ার ১৮৯ রানের ইনিংস ছিল এতোদিন ওডিআই ক্রিকেটে শ্রীলঙ্কার সর্বোচ্চ ব্যক্তিগত। সেই ইনিংস টপকে নতুন রেকর্ড করেছেন পাথুম নিশাঙ্কা।
শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসেবে ওডিআই ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন ওপেনার পাথুম নিশাঙ্কা (১৩৯ বলে ২১০)। চার-ছক্কায় ১২৮ রানে (২০ চার, ৮ ছক্কা) রেকর্ড করেছেন পাথুম নিশাঙ্কা। নিশাঙ্কাময় রাতে ৪২ রানে জিতে সিরিজে ১-০তে এগিয়ে গেছে শ্রীলঙ্কা। বিশ্বের দ্বাদশ ক্রিকেটার হিসেবে নিশাঙ্কার ডাবল সেঞ্চুরির রাতে ১২ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন আবিস্কা ফার্নান্ডো।ব্যাটিং ফ্রেন্ডলি পিচে আফগানিস্তানের মোহাম্মদ নবী-আজমতউল্লাহ ওমরজাই করেছেন জোড়া সেঞ্চুরি। মোহাম্মদ নবীর ক্যারিয়ারসেরা ১৩৬ রানের পাশে আজমতউল্লাহ ওমরজাইয়ের ক্যারিয়ারসেরা ১৪৯। স্কোরশিটে ৫৫ রান উঠতে ৫ উইকেট হারিয়ে বিপর্যস্ত আফগানিস্তানকে ম্যাচে ফিরিয়েছেন এই জুটি।
৬ষ্ঠ উইকেট জুটিতে ২৪২ রান আফগানিস্তানের সেরা, ওডিআই ক্রিকেট ইতিহাসে এই জুটির দ্বিতীয় সর্বোচ্চ।তবে এমন এক ম্যাচে ব্যবধান তৈরি হয়েছে ব্যাটিং পাওয়ার প্লে’র ১০ ওভার এবং শেষ পাওয়ার প্লে’র ১০ ওভারে।
ব্যাটিং পাওয়ার প্লে-তে শ্রীলঙ্কার ৯০/০ স্কোরের জবাবে আফগানিস্তানের স্কোর ৫৯/৫। শেষ পাওয়ার প্লে-তে ১ উইকেট হারিয়ে ১২০ রানের জবাবে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৯৪। ওপেনিং জুটির ১৬০ বলে ১৮২ রানে রিদম পেয়েছে শ্রীলঙ্কা।দুদলের বোলারদের এদিন পাড়া-মহল্লা মানে নামিয়ে এনেছে ব্যাটাররা।
আফগানিস্তানের ফজলহক ফারুকি খরচ করেছেন ওভারপ্রতি ৮.৫৫ রান, ওমরজাইয়ের খরচ ৯.১৬।ফারিদ ২ উইকেটের বিপরীতে ওভারপ্রতি খরচা করেছেন ৮.৭৭।অফ স্পিনার নবীই শুধু সুনামের সাথে বোলিং করেছেন (১০-০-৪৪-১)।
রানবণ্যার ম্যাচে শ্রীলঙ্কাকে ৪২ রানে জিতিয়েছেন পেসার দুশমন্ত চামিরা (২/৫৫) এবং প্রমোদ মাধুশন (৪/৭৫)। মাধুশানের শ্লোয়ারে মোহাম্মদ নবী রিটার্ন ক্যাচ দিলে পার্টনারশিপ থামে ২৪২ রানে, ওখানেই আফগানিস্তান লড়াই থেকে ছিটকে পড়ে।
শ্রীলঙ্কা : ৩৮১/৩ (৫০.০ ওভারে)
আফগানিস্তান : ৩৩৯/৬ (৫০.০ ওভারে)
ফল : শ্রীলঙ্কা ৪২ রানে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ : পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা)।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories