শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য

অস্ট্রেলিয়ায় অন্যকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৮ বার

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বেশ কিছু বাংলাদেশি নিহতের খবর পাওয়া গিয়েছিল। তবে নতুন বছরে দেখা গেছে ভিন্ন ঘটনা, সাহসিকতা দেখাতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে এক বাংলাদেশির। সিডনিতে বসবাসরত শহিদুল নামে এক বাংলাদেশির পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ২৪ বছর।
জানা যায়, গত রোববার বিকেলে জর্জেস রিভারের ক্যান্টলিন বেসিন এলাকায় বোনের সঙ্গে একটি রিমোট চালিত নৌকা নিয়ে খেলছিলেন। পরে সেটি একটি পাথরে আটকে গেলে উদ্ধার করতে পানিতে ঝাঁপিয়ে পড়েন তিনি। সাহসিকতা দেখিয়ে নৌকা উদ্ধারে গেলেও তিনি সাঁতার জানতেন না। সে কারণে নিজেকে বাঁচিয়ে ফিরতে পারেননি শহিদুল।
তাকে উদ্ধারে হেলিকপ্টারসহ বিভিন্ন পন্থায় অনুসন্ধান শুরু হয়। ডুবুরিরা প্রায় চার ঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ খুঁজে পায়। স্থানীয় পুলিশ পরিদর্শক পল ক্রেমার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বেসিনটি একটি জনপ্রিয় সুইমিং স্পট। তবে এটি বিপজ্জনকও। স্থান বিবেচনায় এর অবস্থান প্রত্যন্ত অঞ্চলে, যার ফলে ওই এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্ক তেমন কাজ করে না।
প্রশাসন জানায়, এখানে একটি হুঁশিয়ারি লেখা দেওয়া আছে, যারা দক্ষ সাঁতারু নন তাদের জন্য এ বার্তা। শহিদুল এ বার্তা আমলে নিয়েছিলেন কি না সেটিই এখন প্রশ্ন।
প্রশাসন আরও জানায়, সাঁতার না জেনে এখানে নামা খুব ঝুঁকিপূর্ণ কাজ। আগামীতে এ বিষয়ে মানুষকে আরও সচেতনতা করা হবে।
শহিদুল অস্ট্রেলিয়ার সিডনি শহরের প্যারামেটা এলাকায় বাস করতেন। তার মৃত্যুতে সিডনির বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও কমিউনিটির মানুষদের অংশগ্রহণে বাংলাদেশি অধ্যুষিত ল্যাকেম্বায় তার জানাজা সম্পন্ন হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories