রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

রোনালদোর ফেরার ম্যাচে হারলো আল নাসর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৪ বার

রাতে কিংডম অ্যারেনায় প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল আল নাসর ও আল হিলাল। ইনজুরি কাটিয়ে এই ম্যাচে ফিরেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে তার ফেরার ম্যাচে জয় পায়নি আল নাসর। হেরে গেছে ২-০ গোলে।
এদিন ম্যাচের ১৭ মিনিটে এগিয়ে যায় আল হিলাল। এ সময় মিলিনকোভিচ-সাভিচ ডান পায়ের শটে বল জালে জড়ান। তাকে গোলে সহায়তা করেন সৌদ আব্দুলহামিদ।
৩০ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন সালেম আল দাওসারি। ম্যালকমের বাড়িয়ে দেওয়া বল পেয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে জালে পাঠান তিনি। এই দুটি গোল বাকি সময়ে অবশ্য আর শোধ দিতে পারেনি আল নাসর। আর আল হিলালও ব্যবধান আর বেশি বাড়াতে পারেনি।
গেল ২৪ জানুয়ারি চীন সফরে যাওয়ার কথা ছিল আল নাসরের। কিন্তু রোনালদো পেশির ইনজুরিতে পড়ায় তারা সেই সফর বাতিল করে। মোট ১৭দিন ইনজুরিতে থাকার পর বৃহস্পতিবার মাঠে নামেন তিনি। খেলেন পুরো ৯০ মিনিট যদিও তার ফেরার ম্যাচটি সুখকর হয়নি তাদের জন্য।
বুধবার দিবাগত রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগে আল ফায়হার মুখোমুখি হবে আল নাসর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories