রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

টেস্ট খেলতে না চাওয়ার মূল কারণ জানালেন তাসকিন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৫ বার

ইনজুরির সঙ্গে লড়াই করেও টেস্ট ক্রিকেটে নিয়মিত হতে পারছেন না পেসার তাসকিন আহমেদ। লাল বলে গত বছরের জুনে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি। এরপর চোটের কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ খেলা হয়নি এই ডানহাতি পেসারের। সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে বিরতি চেয়ে বিসিবি বরাবর চিঠি দিয়েছেন তাসকিন। বিপিএলের ম্যাচ শেষে টেস্ট খেলতে না চাওয়ার মূল কারণও জানিয়েছেন তিনি।
নিজের শারীরিক অবস্থা তুলে ধরে তাসকিন বলেন, ‘আমার কাঁধে ৪৫ শতাংশ টিয়ার (পেশি ছিঁড়ে যাওয়া) ছিল। এখনো ম্যানেজ করে করে খেলতে হচ্ছে। টিয়ারটা আরেকটু বড় হলে সার্জারি বাধ্যতামূলক তখন কমপক্ষে আট মাস থেকে এক বছর মাঠের বাইরে থাকতে হবে। আবার ছন্দ কেমন হবে না হবে, অনেক কিছুর বিষয় আছে।’
আপাতত টেস্ট থেকে দূরে থাকতে চাইলেও পুরো ফিট হলে আবারও লাল বলের ক্রিকেট খেলার ইচ্ছের কথা জানিয়েছেন তাসকিন। ডানহাতি এই পেসার বলেন, ‘আমি বোর্ডকে জানিয়েছিলাম যে আমাকে সম্ভব হলে টেস্ট থেকে বিরত রাখতে। যদি আগামীতে অবস্থার উন্নতি হয়, তাহলে চেষ্টা করব টেস্ট খেলার। এ জন্য বলেছিলাম টেস্ট ক্রিকেটে আমাকে যেন আপাতত বিবেচনা না করা হয়।’
বিপিএলের নিয়মিত মুখ তাসকিন। অনেক সাফল্যের সাক্ষীও তিনি। বুধবার (৭ ফেব্রুয়ারি) নিজের ব্যক্তিগত ক্যারিয়ারে নতুন এক মাইলফলক যোগ করলেন তিনি। মোসাদ্দেক হোসেনের চোটে প্রথমবারের মতো বিপিএলে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন এই টাইগার পেসার।
তাসকিন বলেন, ‘অধিনায়কত্বের প্রথম অভিজ্ঞতাটা ভালোই ছিল। মাঠে অনেক কিছুতে মনোযোগ দিতে হয়েছে। তাড়াতাড়ি চেঞ্জ করতে হয়েছে, নিজের তাড়াতাড়ি রেডি হতে হয়েছে। প্রথম ১০ ওভার আশাবাদী ছিলাম কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হেরে যেতে হয়েছে

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories