শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতিসংঘের ৮১তম অধিবেশনে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ইয়েমেনে বিমান হামলায় ৩০ হুতি যোদ্ধা নিহত ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী ব্রাজিলে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইভলিন লিমাকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান মালিবাগের ফরচুন শপিং মলের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ডাকসুর এক বছরে ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা রোবট দিয়েই তৈরি হবে রোবট, চীনে নতুন উৎপাদন ব্যবস্থা ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি

মুমিনুলকে দলে নিলো রংপুর রাইডার্স

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৮ বার

জাতীয় দলের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হককে দলে ভেড়াল চলতি বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্স। সামনের ম্যাচ থেকেই রংপুর শিবিরে দেখা যাবে এই ক্রিকেটারকে।
চলতি বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে অবিক্রিত ছিলেন টেস্ট স্পেশালিষ্ট খ্যাত মুমিনুল। তবে বুধবার রংপুর রাইডার্স তাদের অফিশিয়াল ফেসবুক পাতায় মুমিনুলকে দলে নেওয়ার খবর জানিয়ে এক পোস্টে লেখে, ‘মুমিনুল একজন রাইডার।
বিপিএলের সর্বশেষ আসরে খেলা হয়নি মুমিনুলের। শেষ বিপিএল খেলেছিলেন ২০২২ সালে, চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। সেই বিপিএলের পর আর কোনো টি২০ ম্যাচই খেলা হয়নি তার। সেই আসরে চার ইনিংসে ১৭.২৫ গড় আর ৮৬.২৫ স্ট্রাইক রেটে ৬৯ রান করেছিলেন তিনি। এক ইনিংসে বল ঘুরিয়ে ২ ওভারে ১৪ রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন তিনি।
এর আগে বিপিএলে সিলেট সুপারস্টার্স, রাজশাহী কিংস ও ঢাকা প্লাটুনের হয়ে খেলেছেন মুমিনুল।
বিপিএলে রংপুরের পরের ম্যাচ আগামী শনিবার। লড়বে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories