শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতিসংঘের ৮১তম অধিবেশনে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ইয়েমেনে বিমান হামলায় ৩০ হুতি যোদ্ধা নিহত ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী ব্রাজিলে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইভলিন লিমাকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান মালিবাগের ফরচুন শপিং মলের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ডাকসুর এক বছরে ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা রোবট দিয়েই তৈরি হবে রোবট, চীনে নতুন উৎপাদন ব্যবস্থা ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি

ভারত থেকে দেশে ফিরলেন সাবিনা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭০ বার

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ভারত থেকে দেশে ফিরেছেন। ভারতের নারী লিগ চলমান থাকলেও পারিবারিক কারণে তার ক্লাব কিকস্টার্ট থেকে ছুটি নিয়ে দেশে এসেছেন।
বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ সাবিনার দেশে ফেরা নিয়ে বলেন, সাবিনা আজ সকালে এসেছে। বাফুফের ক্যাম্পে আসবে। পারিবারিক কিছু প্রয়োজনের জন্য সে দেশে এসেছে।
১৯-২৮ ফেব্রুয়ারি নারী ফিফা উইন্ডোর পর মার্চে পুনরায় শুরু হবে ভারতীয় নারী ফুটবল লিগ। পারিবারিক ব্যস্ততা ও দায়িত্ব পালন করে সাবিনার মার্চের আগে ভারত যাওয়ার সম্ভাবনা কমই। বাংলাদেশ অধিনায়কের পুনরায় ভারতের ফেরার সম্ভাবনা সম্পর্কে কিরণ বলেন, আমরা সাবিনা ও সানজিদা উভয়কে ভারতের লিগের জন্য অনুমতি দিয়েছি। সানজিদা খেলছে, সাবিনা ব্যক্তিগত কারণে এসেছে। ফিটনেস ধরে রাখতে সে আমাদের এখানে ক্যাম্প করবে। ব্যক্তিগত কাজ শেষে আবার লিগ খেলতে যাবে।
ফেব্রুয়ারির নারী ফিফা উইন্ডোতে বাংলাদেশের হোম ম্যাচ খেলার পরিকল্পনা ছিল বাফুফের। সাবিনাদের এই উইন্ডোতে জাতীয় দলের খেলা নিয়ে বাফুফের নারী উইংয়ের প্রধান বলেন, আমাদের একটি দেশ নিশ্চয়তা দিয়েছিল। বিষয়টি রিকনফার্ম (পুনরায় নিশ্চয়তা) হওয়ার পর আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে বলা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories