ময়মনসিংহ জেলার হালুয়াঘাটে ৬ফেব্রুয়ারী হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরিক্ষার্থী/২৪ এর বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওয়াহাব স্যারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবিদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র খায়রুল আলম ভূঞা, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, হালুয়াঘাট উপজেলা, মিসেস ঝর্ণা ঘোষ, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) উপজেলা পরিষদ, দেলোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার ও উক্ত প্রতিষ্ঠানের সকল শিক্ষক,শিক্ষিকা ছাত্র/ছাত্রী সহ অন্যান্য নেতৃবৃন্দ। মেয়র তার বক্তব্যে বলেন, যারা এই স্কুল থেকে ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বিদায় নিচ্ছো এবং যারা বিদায়ী ভাইদের শূন্য স্থান গড়ার জন্য এসেছে সবার কাছেই দাবী, নিজের জীবন কে সুন্দর করার জন্য এবং স্কুলের সুনাম যেন উজ্জল হয় সেই দিগটাকে লক্ষ্য রেখে চলতে হবে। কারন তোমরাই দেশকে আগামী দিনে নেতৃত্ব দিবে। মনে রাখবে তোমার জন্য চেয়ে আছে তোমার অভিভাবক তোমার দেশ
Leave a Reply