শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতিসংঘের ৮১তম অধিবেশনে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ইয়েমেনে বিমান হামলায় ৩০ হুতি যোদ্ধা নিহত ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী ব্রাজিলে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইভলিন লিমাকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান মালিবাগের ফরচুন শপিং মলের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ডাকসুর এক বছরে ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা রোবট দিয়েই তৈরি হবে রোবট, চীনে নতুন উৎপাদন ব্যবস্থা ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি

১০ জনের দল নিয়েও বার্সার সহজ জয়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৮ বার

ভিতর রকি রাতটা মনে রাখতে চাইবেন, আবার ভুলেও যেতেও চাইবেন। আলাভেজের বিপক্ষে আবারও বদলি নেমেই পেয়েছেন গোল। তবে সেই গোলের কিছুক্ষণ পর দেখলেন লাল কার্ডও, যেই কার্ড নিয়ে হচ্ছে বেশ বিতর্ক। রকির এমন অম্ল-মধুর অভিজ্ঞতার ম্যাচে বার্সেলোনা অবশ্য জিতেছে সহজেই। আলাভেজকে হারিয়েছে ৩-১ গোলে।
লা লিগায় আগের ম্যাচে ওসাসুনার বিপক্ষে বার্সার জয়ের নায়ক ছিলেন এই রকি। বদলি হয়ে নেমে ৬৮ সেকেন্ডের মাথায় গোল করে বার্সাকে ৩ পয়েন্ট এনে দেন এই ব্রাজিলিয়ান তরু। গতকাল চোট নিয়ে ইলকায় গুনদোয়ানের বদলি হয়ে তিনি মাঠে নামেন ৫৯ মিনিটে। এরপর ৬৩ মিনিটে করেন গোল। যেই গোলের পাঁচ মিনিটের মধ্যে দুটি হলুদ কার্ড দেখে ৭২ মিনিটে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়েন তিনি।
রকির গোলটি ছিল বার্সেলোনার তৃতীয়। এর আগে আলাভেজের মাঠে গোলখাতা খোলেন রবার্ট লেভানডস্কি। ২২তম মিনিটে গুনদোয়ানের দারুণ অ্যাসিস্টে বল জালে পাঠান এই পোলিশ স্ট্রাইকার। যা গত ১০ ডিসেম্বরের পর লা লিগায় তার প্রথম গোল। বিরতির পর চতুর্থ মিনিটে গোল করে গুনদোয়ানই বার্সাকে এগিয়ে দেন ২-০ ব্যবধানে। যদিও দুই মিনিট পরই সামু ওমোরোদিওনের সৌজন্যে এক গোল শোধ দিয়ে দেয় আলাভেস।
এরপর রকি কাণ্ডে ম্যাচে উত্তেজনা ছড়ালেও শেষ ২০ মিনিট একজন কম নিয়ে খেলেই ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে বার্সেলোনা। ২৩ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে বার্সা এখন তৃতীয় স্থানে। এক ম্যাচ কম খেলে জিরোনার পয়েন্ট ৫৫, রিয়াল মাদ্রিদের ৫৭।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories