বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীর স্টেশন রোডে মাইশা হাসপাতালে আবারো রোগীর মৃত্যু !! টাকার বিনিময়ে দফারফা চিহ্নিত দালাল চক্রের হাতে জিম্মি টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল সরকারি হাসপাতাল সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টিতে ট্রাম্পের আপত্তি জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমসহ ১৮৫৫টি মামলা দায়ের: আইনমন্ত্রী

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, সৌদি থেকে গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭১ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ই-মেইল পাঠানোর অভিযোগে সৌদি আরব থেকে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
শনিবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তার দুজনের নাম-পরিচয় জানায়নি ডিএমপি।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন জানান, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়।
সুনির্দিষ্ট অভিযোগ ও তদন্তের ভিত্তিতে হুমকিদাতাদের শনাক্তের পর ডিএমপির সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ সৌদি আরব থেকে দুজনকে গ্রেপ্তার করে।
রবিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন সিটিটিসির প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories