রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

জয়সাওয়ালের ডাবল সেঞ্চুরি, ভারত থামল ৩৯৬ রানে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৮ বার

ক্রিকেটে ভারতের মতো অভিজ্ঞ দলের পুরো দায়িত্ব নিলেন তরুণ ক্রিকেটার জসস্বি জয়সোয়াল। দুর্দান্ত ব্যাট করে দলকে এগিয়ে নিলেন দাপটের সঙ্গে। মাত্র ২২ বছর ৩৬ দিন বয়সে হাঁকালেন ডাবল সেঞ্চুরি। ভারতের তৃতীয় কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়লেন বাঁহাতি ওপেনার।
জয়সোয়ালের ব্যাটের ওপর ভর করে বিশাখাপত্তম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ৩৯৬ রানে থেমেছে ভারতের প্রথম ইনিংস। জয়সোয়ালের আগে ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন বিনোদ কাম্বুলি। সেটা ইংল্যান্ডের বিপক্ষে, ১৯৯৬ সালে।
বয়সের হিসেবে দ্বিতীয় সেঞ্চুরি হাঁকানোর রেকর্ডও কাম্বুলির। প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানোর ২২ দিন পর জিম্বাবুয়ের বিপক্ষে দিল্লিতে আবারও ডাবল সেঞ্চুরি হাঁকান তিনি।
ভারতের হয়ে দ্বিতীয় কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়েছেন সুনীল গাভাস্কার। ২১ বছর ২৭৭ দিন বয়সে এই কীর্তি গড়েছেন তিনি। দুর্দান্ত এই ইনিংসটি গাভাস্কার খেলেছেন ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
দারুণ এই ডাবল সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারার রেকর্ডও ভেঙে দিয়েছেন জয়সোয়াল। ২০০৫ সালে অ্যাডিলেইডে ২২৬ রানের ইনিংস খেলেছিলেন লারা। আর তার সতীর্থদের কেউই ৩৪ এর বেশি রান করতে পারেননি। সেই ম্যাচে লারার পর সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস খেলেছিলেন ডাউনে ব্রাভো।
আজ বিশাখাপত্তেমে জেমস অ্যান্ডারসনের বলে আউট হওয়ার আগে জয়সোয়াল করেছেন ২৯০ বলে ২০৯ রান। এই ইনিংসে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস খেলেছেন শুবমান গিল। বাকি সবাই ৩৪ এর নীচে।
রাজত পতিদার ৩২, শ্রেয়াস আয়ার ও অক্ষর প্যাটেল ২৭ করে ও রবিচন্দ্রন অশ্বিন করেছেন ২০ রান। অবশেষে ১১২ ওভারে ৩৯৬ রানে অলআউট হয়েছে ভারত।
ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন, শোয়েব বশির ও রিহান আহমেদ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories