রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

আমদানির খবরে হিলি বাজারে কমেছে আলুর দাম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৯ বার

আলু আমদানির খবরে দিনাজপুরের হিলি বাজারে কমতে শুরু করেছে দেশি আলুর দাম। প্রকার ভেদে ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরের খুচরা আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে। হঠাৎ দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতারা।
শনিবার সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, যে আলু খুচরা বাজারে বিক্রি হয়েছিলো ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে। তা বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে। পাইকারি বাজারে এসব আলু বেচাবিক্রি হচ্ছে ২৩ থেকে ২৫ টাকা কেজি দরে।
জানা যায়, দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে আবারও ভারত থেকে আলু আমদানির অনুমতি দিয়েছেন সরকার। হিলি বন্দরে ৫০ জন আমদানিকারক ৩৫ হাজার মেট্রিকটন আলু আমদানির অনুমতি পেয়েছেন।
এদিকে আলু আমদানির খবরে হিলি বন্দর বাজারে পাইকারি ও খুচরা বাজারে কমতে শুরু করেছে আলুর দাম। আলু আমদানি শুরু হলে দাম আরও কমে যাবে বলছেন ব্যবসায়ীরা। দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতারা।
বাজারে সবজি কিনতে আসা লুৎফর রহমান বলেন, আলুর দাম আজ অনেকটা কম দেখছি। গত কয়েকদিন আগেও ৩৫ থেকে ৪০ কেজি দরে আলু কিনলাম। ২৫ টাকা কেজি দরে কিনলাম।
হিলি বাজারে সবজি ব্যবসায়ী আব্দুল খালেক বলেন, দুই দিন হলো আলুর দাম কমে গেছে। বাজারে দেশি আলুর আমদানি বৃদ্ধি পেয়েছে। এছাড়াও শুনছি ভারত থেকে আবারও আলু আমদানি শুরু হবে। যার কারণে আলুর দাম কমের দিকে। আশা করছি আগামীতে আলুর দাম আরও কমে যাবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories