বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আটোয়ারীতে বাঘের আক্রমণে আস্ত গরু খাওয়ার পর নদীতে মিলল বাঘের মরদেহ !

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
  • আপলোডের সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৮ বার

ভারতীয় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে গরুখাওয়ার পর সেই চিতা বাঘের মরদেহ মিলল পাশ্ববর্তী নদী থেকে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তোড়িয়া ইউনিয়নের দাড়খোড় সীমান্ত এলাকায়।
স্থানীয়দের ধারণা ওই এলাকার দাড়খোড় সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে বাঘটি। পরে স্থানীয় এক কৃষকের গরুর গলায় আহত করে গরু টিকে অর্ধেক খেয়ে পালিয়ে যায়। গরুর মালিক শিয়ালের আক্রমণে গরুর মৃত্যু মনে করে গরুটিতে বিষ প্রয়োগ করেন। পরে আবারো গরু টিকে খেতে আসে চিতা বাঘটি। খাওয়া শেষে দাড়খোড় এলাকার ঈদগাহের পাশে সীমান্তঘেষা নাগর নদীতে পানি থেকে নামলে সেখানেই বাঘটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে বন বিভাগ, বিজিবি ও বারঘাঁটি তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা বাঘটিকে উদ্ধার করেন। পরে বাঘটিকে ময়নাতদন্তের জন্য আটোয়ারী উপজেলা প্রানী সম্পদ কার্যালয়ে নেয়া হয়। বাঘটিকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক জাদুঘরে পাঠানো হবে বলে জানা গেছে।
পঞ্চগড় সামাজিক বনায়ন নার্সারি প্রশিক্ষ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মধুসুদন বর্মন জানান, খবর পেয়ে বাঘটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories