রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩২

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৩ বার

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে এক হাজার ৭৭৬ পিস ইয়াবা, ৭৫ গ্রাম হেরোইন, চার কেজি ৭৮০ গ্রাম ৪৪০ পুরিয়া গাঁজা ও ৭৫ বোতল দেশি মদ জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২টি মামলা করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories