শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি সাইবার ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের আরো সতর্ক ও দক্ষ হতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক নরওয়ের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচারই আমাদের লক্ষ্য : আইনমন্ত্রী মিয়ানমার সীমান্তে বিজিবির নজরদারি বাড়াতে নতুন দুই টিওবি উদ্বোধন বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক সুপার সেল কার বাজার বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর পেট চিরে বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান

লিভারপুলের দুর্দান্ত জয়ের রাতে নুনেজের আক্ষেপ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯০ বার

ইংলিশ প্রিমিয়ার লিগে গতকালকের রাতটা ডারউইন নুনেজের জন্য ছিল চরম আক্ষেপের। লিভারপুল ফরোয়ার্ড একাই যতবার (৪) লক্ষ্যে শট নিয়েছেন ততবার বাধা হয়ে দাঁড়িয়েছে গোলপোস্ট। লিভারপুল চেলসির বিপক্ষে ৪-১ গোলে জিতলেও তাকে গোল না পাওয়ার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। ২০০৩ সাল থেকে তথ্য সংগ্রহ করতে থাকা অপ্টার তথ্য মতে, প্রিমিয়ার লিগের এক ম্যাচে কোনও খেলোয়াড়ের এতগুলো শট পোস্টে আঘাত করেনি।
নুনেজের আক্ষেপের রাতে দাপুটে ম্যাচ উপহার দিয়েছে ক্লপের দল। নুনেজ প্রথমার্ধে সাতটি শট নিলেও ২৩ মিনিটে প্রথম গোলদাতা ছিলেন ডিয়েগো জোতা। ব্র্যাডলির পাসে দুই ডিফেন্ডারকে কাটিয়ে জাল কাঁপিয়েছেন। ৩৯ মিনিটে ব্যবধান বাড়ান ব্র্যাডলি। তাতে লিভারপুলের হয়ে রাহিম স্টার্লিংয়ের পর সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে এক ম্যাচে গোল ও অ্যাসিস্টের নজির তৈরি করেছেন তিনি।
রেডদের আধিপত্য বিরতির পরও বহাল থাকে। ৬৫ নিটে সোবোসলাই এনে দেন তৃতীয় গোল। ৭১ মিনিটে চেলসির এনকুনকু একটি গোল শোধ দিলে ৮ মিনিট পর তার জবাব দেন লুইস দিয়াজ। স্কোর ৪-১ করেন তিনি।
সব প্রতিযোগিতা মিলে অ্যানফিল্ডে লিভারপুল এখনও অপরাজিত। ক্লপের বিদায়টা স্মরণীয় করে রাখতে সর্বোচ্চটা করছে তারা। লিভারপুলের এই জয়টা আবার ক্লপের অধীনে ২০০তম। আগ্রাসী মানসিকতায় খেলে এদিন তার দল শট নিয়েছিল ২৭টি। তার মধ্যে লক্ষ্যে ছিল ১২টি। যার বেশির ভাগ ছিল নুনেজের।
২২ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লিভারপুল শীর্ষস্থান আরও মজবুত করেছে। এদিকে, ম্যানচেস্টার সিটি এক ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয়স্থানে। আর্লিং হাল্যান্ডের ফেরার ম্যাচে তারা বার্নলিকে ৩-১ গোলে হারিয়েছে। জন্মদিনে জোড়া গোল করেছেন হুলিয়ান আলভারেজ। একটি করেছেন রদ্রি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories