রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ব্যাংক ঋণের সুদহার বাড়ল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৯ বার

বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা অনুযায়ী ব্যাংকগুলো ঋণের সুদহার আরও বাড়াতে পারবে। পাশাপাশি ছয় মাস উত্তীর্ণ হওয়া ঋণ এবং ছয় মাস মেয়াদি ট্রেজারি বিলের গড় সুদের হারও ব্যাংকগুলো বাড়াতে পারবে।
বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
বর্তমানে ছয় মাস মেয়াদি ট্রেজারি বিলের গড় সুদহার ৮ দশমিক ৬৮ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এর সঙ্গে ৩ দশমিক ৭৫ শতাংশ যোগ করে নতুন ঋণের সুদের হার নির্ধারণ করতে হবে। এর ফলে সুদহার বেড়ে দাঁড়াবে ১২ দশমিক ৪৩ শতাংশ।
এছাড়াও রফতানি খাতের প্রি-শিপমেন্ট ঋণ, পল্লী ও কৃষি ঋণের সুদের হার নির্ধারণের ক্ষেত্রে ছয় মাস মেয়াদি ট্রেজারি বিলের গড় সুদের হারের সঙ্গে সর্বোচ্চ ২ দশমিক ৭৫ শতাংশ যোগ করে নতুন ঋণের সুদ নির্ধারণ করতে হবে। এ হিসাবে এসব খাতে ঋণের সর্বোচ্চ সুদ হবে ১১ দশমিক ৪৩ শতাংশ।
পাশাপাশি ঋণের সুদের হার বাড়ার কারণে ব্যাংকগুলো আমানতের সুদ হারও বাড়াতে পারবে। কারণ আগে আমানতের সুদহার নির্ধারণ করা থাকলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বর্তমানে আমানতের সুদ হারের কোনো সীমা নেই। এছাড়া ছয় মাস উত্তীর্ণ হওয়া ঋণের সুদ নতুন হারে বাড়ানো যাবে। তবে যেসব ঋণের মেয়াদ ছয় মাসের কম রয়েছে সেগুলোর সুদ বাড়ানো যাবে না।
ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানগুলোও ঋণ এবং আমানতের সুদ হার বাড়াতে পারবে। এসব প্রতিষ্ঠান ছয় মাস মেয়াদি ট্রেজারি বিলের গড় সুদের হারের সঙ্গে ঋণ বা লিজের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ দশমিক ৭৫ শতাংশ যোগ করতে পারবে। সে হিসাবে সুদের সর্বোচ্চ হার হবে ১৪ দশমিক ৪৩ শতাংশ। পাশাপাশি আমানতের ক্ষেত্রে তারা সর্বোচ্চ ২ দশমিক ৭৫ শতাংশ যোগ করতে পারবে। এতে আমানতের সর্বোচ্চ সুদ হবে ১১ দশমিক ৪৩ শতাংশ।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী বাজারভিত্তিক সুদহার নির্ধারণের নিয়ম চালু করতে গত বছরের জুন থেকে স্মার্ট (সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল) সুদহার চালু করে বাংলাদেশ ব্যাংক। এ কারণে প্রতি মাসে কেন্দ্রীয় ব্যাংক ট্রেজারি বিলের গড় সুদের হার ঘোষণা করছে। এর আলোকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণ ও আমানতের সুদহার নির্ধারণ করছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories