মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

বিশেষ প্রণোদনা প্রদান ও করোনা ইউনিট বন্ধের দাবিতে রংপুর মেডিকেলে নার্সদের আন্দোলন!

জেলা প্রতিনিধি, রংপুর
  • আপলোডের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ১০৫ বার

করোনাকালীন বিশেষ প্রণোদনা প্রদান ও হাসপাতালে করোনা ইউনিট চালুর প্রতিবাদে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সরা পরিচালকের কার্যালয় ঘেরাও করেছেন। বুধবার দুপুরে এক ঘণ্টার বেশি সময় তারা পরিচালকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে পরিচালকের আশ্বাসে তারা ঘেরাও তুলে নিয়ে কর্মস্থলে যোগ দেন।

রংপুর মেডিকেল কলেজ নার্সেস অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মরত প্রায় সাড়ে ৯০০ নার্স সরকার ঘোষিত করোনাকালীন বিশেষ প্রণোদনার অর্থ পাননি। দেশের অন্যান্য সরকারি হাসপাতালের নার্সরা প্রণোদনার টাকা পেলেও তারা এ পর্যন্ত কোন প্রকার প্রণোদনার টাকা পাননি। বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করে তারা ব্যর্থ হয়েছেন। অপরদিকে, হাসপাতালের পঞ্চম তলায় একটি ওয়ার্ডকে করোনা ইউনিট হিসেবে চালু করার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় প্রতিবাদ করেছেন তারা। 

নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি ফোরকান আলী বলেন, করোনা পজেটিভ রোগী প্রথমে আসে ইমারজেন্সিতে। সেখান থেকে স্ট্রেচারে তুলে লিফটে করে ওয়ার্ডে নেয়া হচ্ছে। স্ট্রেচার ও লিফট অন্যান্য রোগীরাও ব্যবহার করছে। এ কারণে হাসপাতালে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এছাড়া হাসপাতালে কর্মরত প্রায় সাড়ে ৯০০ নার্স সরকারি বিশেষ প্রণোদনার টাকা পাননি। তাই আমরা পচিালকের কার্যালয় ঘেরাও করে দুই দফা দাবি জানা

নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি ফোরকান আলী বলেন, করোনা পজেটিভ রোগী প্রথমে আসে ইমারজেন্সিতে। সেখান থেকে স্ট্রেচারে তুলে লিফটে করে ওয়ার্ডে নেয়া হচ্ছে। স্ট্রেচার ও লিফট অন্যান্য রোগীরাও ব্যবহার করছে। এ কারণে হাসপাতালে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এছাড়া হাসপাতালে কর্মরত প্রায় সাড়ে ৯০০ নার্স সরকারি বিশেষ প্রণোদনার টাকা পাননি। তাই আমরা পচিালকের কার্যালয় ঘেরাও করে দুই দফা দাবি জানাই। পরিচালকের আশ্বাসের আমরা ঘোরাও তুলে নিয়েছি। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories