সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ভরা যৌবনে পদ্মা, দিশেহারা চরাঞ্চলের মানুষ পানিবন্দির শঙ্কা হালুয়াঘাটে শ্রাবন্তী সরকার ঋতুর প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ

হুমকির মুখে ফরিদপুরের পদ্মা তীর সংরক্ষণ বাঁধ

জেলা প্রতিনিধি, ফরিদপুর
  • আপলোডের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ১২৭ বার

২০১৯-২০ অর্থ বছরের নির্মিত ফরিদপুরে চরভদ্রাসনের পদ্মার ভাঙন কবলিত তিন কিলো মিটার এলাকায় স্থায়ী বাঁধ নির্মানের কাজ করে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু বাঁধটির সম্পন্ন হওয়ার এক বছর যেতে না যেতেই হাজীগঞ্জ বাজার এলাকায় কয়েকটি অংশ হুমকির মুখে পড়েছে। তবে পাউবোর কর্তৃপক্ষ বলছেন, দ্রুতই এর সমাধান করা হবে।

ফরিদপুর পাউবো সূত্রে জানা যায়, ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড চরভদ্রাসনের পদ্মা নদীর তীব্র ভাঙন কবলিত এমপিডাঙ্গী, চরহাজীগঞ্জ বাজার ও চরহোসেনপুরের সাড়ে তিন কিলোমিটার নদী শাসনের কাজ করে সংশ্লিষ্ট বিভাগ। এ কাজে প্রথম পর্যায়ে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং এবং পরবর্তীতে সিসি ব্লক দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়। ১৪৪ কোটি টাকা ব্যয়ে সাত গ্রুপের তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান বাঁধের কাজ সম্পন্ন করে।

চরভদ্রাসনের হাজীগঞ্জ বাজারের গিয়ে দেখা যায়, বাজার সংলগ্ন পদ্মার তীর সংরক্ষণ বাঁধের বেশ কয়েকটি স্থানে বৃষ্টির পানির চাপে ডেবে গেছে, কোথাও কোথাও বাঁধে ফাটল ধরেছে। এই ডেবে যাওয়া আর ফাটল ধরায় স্থানীয় বাসিন্দা এবং বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান মোতালেব হোসেন বলেন, ‘উপজেলার সব থেকে গুরুত্ব পূর্ন বাজার এটি,এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বর্তমান সরকার বাজার রক্ষার্থে স্থায়ী বাঁধ নির্মাণ করে। কিন্তু বাঁধটি নির্মাণের এক বছরে যেতে না যেতেই বর্ষা মৌসুমের শুরুতেই হুমকির মুখে পড়লো।’ তিনি, এই বাঁধ নির্মানের কাজের ত্রুটি নিয়ে প্রশ্ন তোলেন।

চরভদ্রাসন হাজীগঞ্জ বাজার বর্ণিক সমিতি সভাপতি কবির হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকার বিপুল পরিমান অর্থ দিয়ে এই অঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মার তীর সংরক্ষণ বাঁধ দিয়ে ছিলো, কিন্তু আজ তা বিভিন্ন অংশে ফাটল কোথাও ডেবে যাচ্ছে, তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, এখই এ অবস্থা হলে ভরা বর্ষা মৌসুমে বড় বিপদ আশার আশঙ্কা রয়েছে।’

ফরিদপুর পাউবো নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, ‘ঠিকাদারদের কাজের ঝুঁকি সময় এখনো রয়েছে, বাঁধের কোথাও কিছু হলে তা ওই ঠিকাদারি প্রতিষ্ঠাই তার দায়িতেই ঠিক করে দিবে।’ আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট ঠিকাদারকে ডেকে হাজিগঞ্জ বাজারের বাঁধের বিষয়টি জানিয়েছি। আশা করছি দ্রুতই সমাধান হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories