রবিবার, ১০ মে ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

ময়মনসিংহে চিকিৎসক লাঞ্চিত, যুবলীগ নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
  • আপলোডের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ১১১ বার

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের ঘটনায় যুবলীগ নেতা মাহবুবুল হক মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার ওসি দুলাল আকন্দ।

ওসি দুলাল আকন্দ বলেন, চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা দায়েরের পর মাহবুবুল হক মনিকে গত রাতে গ্রেপ্তার করা হয়েছে।মাহবুবুল হক মনি মুক্তাগাছা উপজেলা যুবলীগের সভাপতি ও মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র বিল্লাল হোসেন সরকারের মেয়ের জামাতা।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে যুবলীগ নেতা মাহবুবুল হক মনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কর্তব্যরত চিকিৎসক সালেহীনের কাছে গিয়ে বাসা থেকে তার মায়ের সেম্পল আনতে বলেন। তখন সালেহীন তার ডিউটির সময় শেষ হয়ে গেছে বলে জানান। আগামীকাল বাসায় গিয়ে সেম্পল এনে পরীক্ষা করে দিবেন বললে যুবলীগ নেতা ক্ষিপ্ত হয়ে ঐ চিকিৎসককে মারধর করেন। এ ঘটনায় মুক্তাগাছা থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় বুধবার (৭ জুলাই) সকাল থেকে চিকিৎসকরা বিচারের দাবিতে কর্মবিরতি দিয়েছেন। ফলে ভোগান্তিতে পড়েছে স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীরা।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, করোনা যুদ্ধে যারা ফ্রন্টলাইনার হিসেবে যারা কাজ করছেন তাদেরকে যদি পেশাগত কাজে বাঁধা সৃষ্টি করে বা হয়রানি করে তাকে ছাড় দেওয়া হবে না। এ ক্ষেত্রে কোনো দলও বিবেচনা করা হবে না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories