বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

কাশ্মীরি চিকেন বিরিয়ানি রেসিপি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১২২ বার

বিরিয়ানি বাঙালিদের প্রিয় খাবারগুলোর মধ্যে একটি। ছুটির দিন, উৎসব কিংবা অতিথি আপ্যায়নে বিরিয়ানির জুড়ি নেই। এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো স্বাদ আর ঘ্রাণ। বিরিয়ানি বিভিন্ন রকমের হয়ে থাকে। তার মধ্যে মজাদার একটি হলো কাশ্মীরি বিরিয়ানি। খুব সহজেই বাসায় তৈরি করতে পারবেন এ খাবার।
জেনে নেয়া যাক, কাশ্মীরি চিকেন বিরিয়ানির রেসিপি:
মাংস মেরিনেট করতে যা যা লাগবে:
১। টক দই – ২ কাপ
২। আদা বাটা – ২ টেবিল চামচ
৩। রসুন বাটা – ২ টেবিল চামচ
৪। হলুদ গুঁড়া – ১/২ টেবিল চামচ
৫। মরিচ গুঁড়া – ১ টেবিল চামচ
৬। পেঁয়াজ কুঁচি – ১ কাপ
৭। লেবুর রস – ১ টেবিল চামচ
৮। লবণ – ১ টেবিল চামচ
৯। লেবুর রস- ২ টেবিল চামচ
তৈরির উপকরণ:
১। মুরগীর মাংস- ১ কেজি
২। বাসমতী চাল- ৫০০ গ্রাম
৩। দারচিনি- ২ টি
৪। এলাচ- ৩/৪ টি
৫। তেজপাতা- ৩ টি
৬। জিরা গুঁড়া- ১ টেবিল চামচ
৭। ধনে গুঁড়া- ২ টেবিল চামচ
৮। ঘি বা তেল – ১ কাপ
৯। গরম মসলা- ১ টেবিল চাম
১০। কেওড়া/ গোলাপ জল- ২ টেবিল চামচ
১১। কাজু পেস্ট- ১/২ কাপ
১২। জাফরান- ১/২ টেবিল চামচ
১৩। কিসমিস- পরিমাণ মতো
১৪। লবণ- ১/২ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি:
১। মাংস মেরিনেট করার জন্য সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। এবার মসলা দিয়ে মাংসগুলোকে ভালোভাবে মাখিয়ে ৩০ মিনিট ফ্রিজে রেখে দিন।
২। এরপর চাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
৩। এবার একটি প্যানে পানি ফুটিয়ে চালগুলো দিয়ে দিন। এরপর লেবুর রস এবং স্বাদ মতো লবণ দিয়ে ৬/৭ মিনিট ফুটিয়ে নিন। খেয়াল রাখবেন যেন পুরোপুরি সেদ্ধ না হয়। চাল হালকা সেদ্ধ হয়ে এলে নামিয়ে রাখুন।
৪। এরপর একটি প্যানে ঘি/তেল গরম করে নিন। হালকা গরম হলে এতে কিসমিস দিয়ে কিছুক্ষণ নেড়ে তুলে রাখুন। একইভাবে কাজুবাদামও হালকা ভেঁজে নিন।
৫। এবার প্যানে থাকা তেলে এলাচ এবং দারুচিনি দিয়ে কিছুক্ষণ নাড়ুন। তারপর এতে জিরা দিয়ে দিন।
৬। ফ্রিজে মেরিনেট করে রাখা মাংস বের করে চুলার প্যানে দিয়ে দিন। এরপর ১০-১২ মিনিট আঁচ বাড়িয়ে রান্না করুন।
৭। তারপর ধনে গুঁড়া, গরম মসলা এবং কাজুবাদামের পেস্ট দিয়ে মাংস ভালোভাবে কসিয়ে নিন এবং ২ কাপ গরম পানি দিয়ে ঢেকে দিন। মিডিয়াম আঁচে ১ ঘণ্টা রান্না করুন। খেয়াল রাখুন মাংস সেদ্ধ হচ্ছে কিনা। না হলে এতে অল্প গরম পানি দিন।
৮। মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে চালগুলো মাংসের ওপর ছড়িয়ে দিন। এবার এতে কেওড়া জল, কিসমিস এবং ভেঁজে রাখা কাজুবাদাম ছড়িয়ে দিন।
৯। তারপর ঢাকনা দিয়ে ঢেকে ১০-১৫ মিনিটের জন্য হালকা মিডিয়াম আঁচে রান্না করুন।
ব্যাস! তৈরি হয়ে গেল আপনার মজাদার কাশ্মীরি চিকেন বিরিয়ানি। এবার এটি গরম গরম পরিবেশন করুন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories