শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

১ লাখ ৪০ হাজার টন সার কিনছে সরকার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৯০ বার

কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) জন্য এক লাখ ৪০ হাজার মেট্রিক টন ডিএপি, টিএসপি, পটাশ সার কিনবে সরকার। মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা জকমিটির সভা শেষে অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। কৃষি মন্ত্রণালয় থেকে আলাদা আলাদা প্রস্তাবে ভিন্ন ভিন্ন চারটি লটে সারগুলো কিনবে সরকার। অর্থ মন্ত্রণালয় জানায়, রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় MAÕADEN, সৌদি আরব থেকে ১ম লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি করার প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। এই লটে ডিএপি সার কিনতে ২৫৯ কোটি ১৬ লাখ টাকা ব্যয় হবে।
কৃষি মন্ত্রণালয়ের এই প্রস্তাবে জানানো হয়, বিএডিসি কর্তৃক সৌদি আরব হতে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে ডিএপি সার আমদানি করা হয়। ইতোপূর্বে সম্পাদিত চুক্তির কার্যক্রম সম্পন্ন হওয়ায় বিদ্যমান চুক্তির শর্তসমূহ অভিন্ন রেখে গত বছরের ১৩ আগস্টে পুনরায় চুক্তি নবায়ন করা হয়। সার আমদানি চুক্তিতে উল্লিখিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসারে MAÕADEN, সৌদি আরব থেকে ১ম লটে ৪০ হাজার (+১০%) মে. টন ডিএপি সার বর্তমান আন্তর্জাতিক বাজার মূল্যে সর্বমোট ২ কোটি ৩৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ২৫৯ কোটি ১৬ লাখ টাকায় আমদানির প্রস্তাব প্রত্যাশামূলক অনুমোদন দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয় জানায়, রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি, এসএ থেকে ৩য় লটে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানি করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বিএডিসি কর্তৃক মরক্কো হতে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে টিএসপি সার আমদানি করা হয়। ইতোপূর্বে সম্পাদিত চুক্তির কার্যক্রম সম্পন্ন হওয়ায় বিদ্যমান চুক্তির শর্তসমূহ অভিন্ন রেখে গত বছরের ১৮ সেপ্টেম্বর পুনরায় চুক্তি নবায়ন করা হয়। সার আমদানি চুক্তিতে উল্লিখিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসারে ওসিপি, এসএ মরক্কো থেকে ৩য় লটে ৩০ হাজার (+১০%) মে. টন টিএসপি সার বর্তমান আন্তর্জাতিক বাজার মূল্যে সর্বমোট ১ কোটি ১৫ লাখ ৮০ হাজার মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ১২৭ কোটি ৩৮ লাখ টাকায় আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রণালয় আরও জানায়, রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি, এসএ থেকে ৩য় লটে ৪০ হাজার মে.টন ডিএপি সার আমদানির প্রস্তবা অনুমোদন দেওয়া হয়েছে। বিএডিসি কর্তৃক মরক্কো থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে ডিএপি সার আমদানি করা হয়। ইতোপূর্বে সম্পাদিত চুক্তির কার্যক্রম সম্পন্ন হওয়ায় বিদ্যমান চুক্তির শর্তসমূহ অভিন্ন রেখে গত বছরের ১৮ সেপ্টেম্বর পুনরায় চুক্তি নবায়ন করা হয়। সার আমদানি চুক্তিতে উল্লিখিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসারে ওসিপি, এসএ মরক্কো থেকে ৩য় লটে ৪০ হাজার (+১০%) মে. টন ডিএপি সার বর্তমান আন্তর্জাতিক বাজার মূল্যে সর্বমোট ২ কোটি ১৯ লাখ মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ২৪০ কোটি ৯০ লাখ টাকায় আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।
এ ছাড়া রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় রাশিয়ার জেএসি ফরেন ইকোনমিক করপোরেশন ÒProdintorgÓ থেকে ৪র্থ লটে ৩০ হাজার মেট্রিক টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বিএডিসি কর্তৃক রাশিয়া হতে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে এমওপি সার আমদানি করা হয়। ইতোপূর্বে সম্পাদিত চুক্তির কার্যক্রম সম্পন্ন হওয়ায় বিদ্যমান চুক্তির শর্তসমূহ অভিন্ন রেখে গত বছরের ১ জুন পুনরায় চুক্তি নবায়ন করা হয়। সার আমদানি চুক্তিতে উল্লিখিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসারে জেএফইসি ÒProdintorgÓ রাশিয়া হতে ৪র্থ লটে ৩০ হাজার (+১০%) মে. টন এমওপি সার বর্তমান আন্তর্জাতিক বাজার মূল্যে সর্বমোট ৯০ লাখ ৬৩ হাজার মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ৯৯ কোটি ৬৯ লাখ ৩০ হাজার টাকায় আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories