রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

ডেঙ্গুতে প্রাণ গেল জবি শিক্ষক সাঈদা বাবলীর

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৮৬ বার

ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশারের স্ত্রী সাঈদা নাসরিন বাবলী (৩৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আজ বুধবার (৭ জুলাই) ভোর ৪টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।

সাঈদা বাবলীর তার স্বামী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।গত ২০ জুন সাঈদা নাসরিন বাবলী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হন। ২১ জুন তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সাঈদা নাসরিন বাবলীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ ভোরে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে এক শিশুপুত্র, স্বামীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।সাঈদা নাসরিন বাবলীর মরদেহ গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে দুটি জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে উল্লাপাড়া উপজেলার ঝিকিরা গ্রামে তার মরদেহ দাফন করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories